Tuesday, June 2, 2026

‘মদ্যপ অবস্থায় ট্রেনে উঠেছিলাম’ স্বীকার করলেন ট্রেন থেকে পড়ে যাওয়া সজল

Date:

Share post:

চলন্ত ট্রেনে তুমুল বচসা। যার জেরে এক যাত্রীকে ধাক্কা মেরে ঠেলে ফেলে দেন অপর এক যাত্রী। শনিবার রাতে হাওড়া-মালদহ ইন্টারসিটি এক্সপ্রেসের একটি ভিডিয়ো দেখে আঁতকে ওঠেন অনেকেই। ক্ষতবিক্ষত অবস্থায় ট্রেন থেকে পড়ে যাওয়া ওই জখম ব্যক্তিকে উদ্ধার করে রেল পুলিশ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালেও ভর্তি করা হয় তাঁকে। জানা যায়, আহত ওই ব্যক্তির নাম সজল শেখ। হাসপাতালের শয্যায় সজল স্বীকার করেন, মত্ত অবস্থায় ট্রেনে ওঠেন তিনি। ঠিক কী ঘটেছিল শনিবার রাতে ?

আরও পড়ুন:চলন্ত ট্রেন থেকে সহযাত্রীকে ধাক্কা মেরে ফেলে দিলেন আরেক যাত্রী,জখম যুবক উদ্ধার

সজল জানান, ‘‘কাল আমি সাঁইথিয়া থেকে আসছিলাম। মল্লারপুরে নেমে হালকা ড্রিঙ্ক  করেছিলাম। ড্রিঙ্ক করে ইন্টারসিটি এক্সপ্রেস ধরে বাড়ি আসছিলাম। ট্রেনের তিন-চার জন যাত্রী নিজেদের মধ্যে গালাগালি করছিল। পাশে কয়েকটি পরিবারের লোকজন বসে ছিলেন। আমি বারণ করেছিলাম ওদের (গালাগালি দিতে)। সেটাই দোষের হয়ে গেল। আমার কলার ধরেছিল। আমি পকেট থেকে ব্লেড বার করেছিলাম ওদের মারার জন্য। তারপর যে কখন আমায় গাড়ি থেকে ফেলে দিয়েছে, সেটা আমার মনে নেই।’’

কিছুক্ষণ পর ফের সজল বলেন,  ‘‘যখন হুঁশ এল, দেখছি রেললাইনে পড়ে আছি। মাথা থেকে পা যন্ত্রণা করছে। তার পর কিছু মনে নেই।যারা মেরেছিল, দেখলে চিনতে পারব।’’

প্রসঙ্গত, শনিবার রাতে হাওড়া-মালদহ ইন্টারসিটি এক্সপ্রেসের সজলকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার একটি ভিডিয়ো প্রকাশ্যে আনেন এক সহযাত্রী। ওই ভিডিয়ো নিয়েই পুলিশের কাছে অভিযোগ জানান তিনি। এরপর ভিডিয়োর সূত্র ধরেই পুলিশ সজলকে রক্তাক্ত অবস্থায় তারাপীঠ রোড ও রামপুরহাট স্টেশনের মাঝে রেললাইনের ধার থেকে উদ্ধার করে। এমনকি রামপুরহাট মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন সজল। অন্যদিকে রেল পুলিশ জানিয়েছে, সজলকে ধাক্কা মেরে ট্রেন থেকে ফেলে দেওয়া ওই ব্যক্তির খোঁজ চালানো হচ্ছে।

Related articles

ধর্না কর্মসূচিতে আচমকা অসুস্থ কুণাল, মাথায় হাত বুলিয়ে হাওয়া করলেন মমতা

ওয়াই চ্যানেলে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Benarjee) ডাকা ধর্না কর্মসূচিতে যোগ দিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়লেন বেলেঘাটার...

ভক্তিতেই আস্থা, আইপিএল জয়ের পরই প্রেমানন্দ মহারাজের দরবারে বিরুষ্কা

আইপিএল চ্যাম্পিয়ন হয়েই বৃন্দাবন সফরে বিরাট কোহলি অনুষ্কা শর্মা(Anushka Sharma and Virat Kohli )। বৃন্দাবনে স্বামী প্রেমানন্দ মহারাজের((Premanand...

বকেয়া DA মেটাতে বড় পদক্ষেপ নবান্নের! জারি নির্দেশিকা

প্রতিশ্রুতি মত রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনভোগীদের প্রাপ্য বকেয়া মহার্ঘ ভাতা (DA) মিটিয়ে দিতে রাজ্য সরকার...

বুধবার থেকেই সূচনা ‘অন্নপূর্ণা যোজনা’র, ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

রাজ্যের নতুন সামাজিক সুরক্ষা প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’-র (Annapurna Vander) আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে বুধবার। এদিন দুপুর সাড়ে ১২টায়...