Tuesday, June 23, 2026

পুজো দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা , মর্মান্তিক পরিণতি পুণ্যার্থীদের

Date:

Share post:

সাতসকালে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ন’জন। আহত বেশ কয়েকজন। রবিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে কর্নাটকের গান্ধীনগরের আর্সিকেরে তালুকা এলাকায় ।

আরও পড়ুন:ভয়াবহ দুর্ঘটনা উত্তরাখণ্ডে, নদীতে গাড়ি উল্টে মৃত ৯

পুলিশ সূত্রের খবর, এদিন একটি টেম্পোয় চেপে ধর্মস্থলা, সুব্রমন্য ও হাসানাম্বা মন্দির থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন পুণ্যার্থীরা। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই সব শেষ। নিয়ন্ত্রণ হারিয়ে টেম্পোটি মুখোমুখি ধাক্কা মারে উলটো দিক থেকে আসা একটি দুধের গাড়িতে। দুমড়েমুচড়ে যায় টেম্পোটি। আর তাতেই প্রাণ হারান ৯ জন। যাদের মধ্যে ছিল চারজন শিশুও। বেশ কয়েকজন জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৫টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। রাস্তা ফাঁকা থাকায় দ্রুতগতিতে দুদিক থেকে আসছিল গাড়ি দুটি। যতক্ষণে উল্টোদিক থেকে আসা গাড়ির আলো চোখে পড়ে, ততক্ষণে অনেকটাই দেরী হয়ে যায়। সজোরে মুখোমুখি ধাক্কা মারে গাড়িদুটি। সঙ্গে সঙ্গে দুমড়ে মুচড়ে যায় গাড়িগুলি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারাই আহত যাত্রীদের গাড়ির ভিতর থেকে উদ্ধার করেন। খবর দেওয়া হয় পুলিশেও।

ঠিক কী কারণে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। দুই গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিল কি না, তাও তদন্ত করে দেখছে পুলিশ।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...