Monday, June 22, 2026

ভয়াবহ দুর্ঘটনা উত্তরাখণ্ডে, নদীতে গাড়ি উল্টে মৃত ৯

Date:

Share post:

ফের উত্তরাখণ্ডে(Uttarakhand) ভয়াবহ গাড়ি দুর্ঘটনা(Car Accedent)। নদীতে(River) বাস উল্টে মৃত্যু হল ৯ জনের। আশঙ্কাজনক আরও একজন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের নৈনিতালের রামনগরে।

সংবাদমাধ্যম সূত্রের খবর, প্রবল বৃষ্টির জেরে উত্তরাখণ্ডের ঢেলা নদী বর্তমানে ফুলে ফেঁপে উঠেছে। এই অবস্থায় শুক্রবার সকালে ১০ জন যাত্রী সহ একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে। গাড়িতে ছিলেন মোট ১০ জন, তাদের মধ্যে এক নাবালিকা সহ ৫ জন মহিলা। দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে ওই নাবালিকাকে। পাশাপাশি জানা গিয়েছে, নিহতদের মধ্যে ৮ জনই পাঞ্জাবের পাতিয়ালার বাসিন্দা। দুর্ঘটনায় গাড়ির চালকও আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাস্থলের রাস্তাটি জিম করবেট ন্যাশনাল পার্কের দিকে গিয়েছে। গতকাল রাত থেকেই এলাকায় প্রবল বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে নদীর জল উপচে রাস্তায় চলে এসেছে। পরিস্থিতি এমনই যে আলাদা করে দেখলে রাস্তা আর নদীকে চিহ্নিত করা মুশকিল। যার জেরেই এই দুর্ঘটনা বলে মনে করছে প্রশাসন।


 

Related articles

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...