Wednesday, May 13, 2026

মানিক ঘনিষ্ঠ তাপসের সংস্থায় কাজ করতেন কামদুনির “প্রতিবাদী” মৌসুমি! কেমন অভিজ্ঞতা তাঁর?

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক চাঞ্চল্যকর ও চমকদার তথ্য উঠে আসছে। এবার আরও এক চমক। প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের সংস্থায় কাজ করতেন কামদুনির “প্রতিবাদী” বধূ মৌসুমী কয়াল। তিনি নিজেই একথা জানিয়েছেন। একইসঙ্গে ওই সংস্থায় কাজ করার তিক্ত অভিজ্ঞতার কথাও জানিয়েছেন মৌসুমি।

আরও পড়ুন:পার্থর বাড়ি, অর্পিতার ফ্ল্যাটেই নিয়োগ দুর্নীতির ব্লু-প্রিন্ট তৈরি হতো, আসতেন মানিক

প্রায় আড়াই বছর আগে একটি যোগাযোগের মাধ্যমে তাপস সংস্থায় কাজে যোগ দেন মৌসুমি কয়াল। এক ব্যক্তির মাধ্যমে তাপসের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। তাপস কামাখ্যায় তাদের আশ্রমেও ঘুরতে যেতে বলেন মৌসুমিকে। সেখানেও গিয়েছিলেন কামদুনির “প্রতিবাদী” বধূ।

এরপর পরিচয় যখন গাঢ় হয়, তখন তাপস মণ্ডল মৌসুমিকে তাঁর একটি সংস্থায় কাজে যোগ দিতে বলেন। তাপস মৌসুমিকে জানিয়ে ছিলেন, তাঁদের প্রোজেক্টের কিছু কাজ চলে, সেগুলো দেখাশুনো করলে ভালো হয়। সেই সময় মৌসুমি সহ ১৪ থেকে ১৫ জন কাজে যোগদান করেন। কিন্তু নিয়মিত কাজ করার পরেও প্রায় ৫ মাস বেতন পেয়ে চাকরি ছেড়ে দেন সকলে।

মৌসুমি আরও জানিয়েছেন, তিনি যখন মহিষবাথানে তাপস মণ্ডলের মিনার্ভা এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টে কাজ করতেন তখন ওই সংস্থার উদ্যোগে আলিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন মানিক ভট্টাচার্য। সেখানে মানিকের সঙ্গেও তাঁর পরিচয় হয়। শুধু তাই নয়, ওই সংস্থায় আসা-যাওয়া ছিল মানিকের।

Related articles

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...