Thursday, June 4, 2026

রাজ্যের সব ডিএলএড কলেজের প্রিন্সিপালদের জরুরি বৈঠকে ডাকল প্রাথমিক শিক্ষা পর্ষদ

Date:

Share post:

রাজ্যের সব ডিএলএড কলেজের প্রিন্সিপালদের জরুরি তলব করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগামী ১৮ অক্টোবর প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসেই এই বৈঠক হবে। রাজ্য জুড়ে বেসরকারি ডি এল এড কলেজ রয়েছে ৫৯৬ টি। প্রত্যেকটি ডি.এল.এড কলেজের প্রিন্সিপালদের স্বশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে।

প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতির তদন্ত ইতিমধ্যেই করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি।এই কলেজগুলি থেকে আর্থিকভাবে লাভবান হয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি এমনটাই ইডির প্রাথমিক তদন্তে উঠে এসেছে বলে জানা গিয়েছে। সেক্ষেত্রে ১৮ অক্টোবরের এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। সাম্প্রতিক সময় এত সংখ্যক কলেজে প্রিন্সিপালদের সশরীরে বৈঠকের নজির নেই বলে দাবি করছেন আধিকারিকদের একাংশ। সেক্ষেত্রে মঙ্গলবারের এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

আগামী দিনে ডিএলএড কলেজগুলি কী ভাবে পরিচালিত হবে তা নিয়ে রূপরেখা তৈরি করে দিতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পাশাপাশি বিভিন্ন সময় ডিএলএড কলেজগুলি নিয়ে যে অভিযোগ ওঠে সেই প্রেক্ষিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা ওই দিনের বৈঠকে দেওয়া হতে পারে। সেইসঙ্গে প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণের জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ সিলেবাস নিয়ে কী ভাবছে সেই বিষয়ে বেশ কিছু গাইডলাইন দেওয়া হবে ওই বৈঠকে।

ছাত্র ভর্তির নিয়মবিধি নিয়েও কিছু পরামর্শ দেওয়া হতে পারে এই বৈঠকে। সাম্প্রতিক সময় ডিএলএড কলেজগুলির পরিচালনগত পদ্ধতি-সহ বিভিন্ন বিষয় নিয়ে বারবার প্রশ্ন উঠেছে।জানা গিয়েছে, মঙ্গলবারের বৈঠক থেকে গুরুত্বপূর্ণ নির্দেশ এই বিষয় নিয়ে দেওয়া হতে পারে। প্রসঙ্গত প্রাথমিক শিক্ষা পর্ষদ ইতিমধ্যেই টেটের আবেদনপত্র দিতে শুরু করেছে।পাশাপাশি নিয়োগের প্রক্রিয়ার জন্য আবেদন করা যাবে আগামী ২১শে অক্টোবর থেকে। ১১ হাজারেরও বেশি শূন্য পদ রয়েছে তার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে। ইতিমধ্যেই তা বিজ্ঞপ্তি আকারে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

Related articles

পঞ্চায়েতে রাস্তা তৈরি থেকে বিপুল কর্মী নিয়োগ: পরিকল্পনা জানালেন দিলীপ ঘোষ

পঞ্চায়েত দফতরের মন্ত্রিত্ব পাওয়ার পরে কেন্দ্রের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বাংলার পঞ্চায়েতে ডবল ইঞ্জিন সুবিধা পাইয়ে দিতে বদ্ধপরিকর পঞ্চায়েত...

অমূল্য তরুণ প্রাণ হারাল: নিট পরীক্ষার্থীর আত্মহত্যায় ক্ষোভ প্রকাশ মমতার

ফের নিট পরীক্ষার্থীর (NEET Aspirant Suicide) আত্মহত্যা! এবার মধ্যপ্রদেশের নবগঠিত জেলা মৌগঞ্জের বাসিন্দা এক ছাত্রী আত্মহত্যা করেছেন। মৃত...

চোটের উদ্বেগের মধ্যেই অনুশীলনে মেসি, বিশ্বকাপের আগেই জিতলেন পুরস্কারও

দুয়ারে বিশ্বকাপ, এবার আর্কষণের কেন্দ্রবিন্দুতে আকর্ষণ এবং অবশ্যই মেসি(Messi)। আর্জেন্টাইন রাজপুত্রকে এক ঝলক দেখার জন্য হোটেলের বাইরে ভিড়...

দলনেত্রীর পাশেই তৃণমূল সাংসদ, মহুয়ার নিশানায় বহিষ্কৃত ঋতব্রত

পরিষদীয় দলের রাশ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Bnaerjee) হাতে যাওয়ার পরেই তোলপাড় রাজ্য-রাজনীতি। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...