Thursday, June 25, 2026

বিজয়া সম্মিলনীতে বাবুলকে ঘিরে বিক্ষোভ, কড়া বার্তা তৃণমূল নেতৃত্বের

Date:

Share post:

নিজের বিধানসভা এলাকায় বিক্ষোভের মুখে বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। ঘটনায় ক্ষুব্ধ তৃণমূল (TMC) নেতৃত্ব। দলের অন্দরে কোনও বিক্ষোভ বরদাস্ত করা হবে না- স্পষ্ট বার্তা দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল নেতৃত্বের।

রবিবার, গড়িয়াহাটের কাছে ফার্ন রোডে বিজয়া সম্মিলনীতে বালিগঞ্জের তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়কে ঘিরে বিক্ষোভ দেখান কয়েকজন। তাঁদের মধ্যে কেউ কেউ নিজেদের এলাকার কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়ের (Sudarshana Mukharjee) অনুগামী বলে দাবি করেন। তাঁদের অভিযোগ, এই অনুষ্ঠানের আয়োজন সম্পর্কে তাঁদের জানানো হয়নি। বাবুলকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগানও দেওয়া হয় বলে অভিযোগ। বাবুলকে বলতে শোনা যায়, ‘‘এখানে কাউন্সিলরের অনুগামী বলে কেউ নেই। আমরা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুগামী।’’ যদিও ঘটনার সময় কলকাতাতেই ছিলেন না সুদর্শনা।

ঘটনা সম্পর্কে খোঁজ নেন দক্ষিণ কলকাতার জেলা তৃণমূল সভাপতি দেবাশিস কুমার (Debashis Kumar)। এই ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না ঘটে সেই বিষয়ে দুপক্ষকেই সতর্ক করা হয়। তৃণমূল নেতৃত্বের মতে, দলনেত্রী নির্দেশে জনসংযোগের উদ্দেশ্যে বাংলাজুড়ে বিভিন্ন এলাকায় বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে এই ধরনের ঘটনায় তৃণমূলের ভাবমূর্তি নষ্ট হতে পারে। তাই এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না বলে সতর্ক করা হয়েছে। এর আগে ইকো পার্কের রাজ্য সরকারের বিজয়া সম্মিলনীতে ডাক না পেয়ে অভিমান হয় বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের। প্রকাশ্যে আসে অভিমানী তাপসের বক্তব্য। তবে, এদিনের ঘটনায় কড়া বার্তা দিয়েছেন তৃণমূল নেতৃত্ব।

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...