Saturday, June 20, 2026

অফিস টাইমে চিংড়িঘাটায় দুর্ঘটনা, আহত ৪

Date:

Share post:

সাতসকালেই মহানগরের রাস্তায় ফের দুর্ঘটনা। চিংড়িঘাটা মোড়ে একটি মার্বেল বোঝাই লরি উল্টে এই বিপত্তি ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন চার জন যাত্রী। খবর পেতেই ঘটনাস্থলে বেলেঘাটা ট্রাফিক গার্ডের পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করেন। তাঁদের SSKM হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন:পার্ক সার্কাস স্টেশনে লাইন পেরোতে গিয়ে দুর্ঘটনা, উত্তপ্ত এলাকা

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুত গতিতে মার্বেল বোঝাই ওই লরিটি বাইপাসের অভিমুখে ছুটছিল। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা চিংড়িঘাটা মোড়ে সেটি উল্টে যায়। খুলে যায় লরিটির পেছনের চাকাও। মার্বেলের স্তূপের উপর বসে থাকা চারজন চাপা পড়ে যায়। তাঁরা সকলেই জখম হয়েছেন। তবে তাদের মধ্যে দু’জন গুরুতর আহত।

এদিকে অফিস টাইমে এই দুর্ঘটনার জেরে ব্যপক যানজট তৈরি হয় চিংড়িঘাটায়। দীর্ঘক্ষণ ট্রাফিকে আটকে থাকতে হয় বাসগুলিকে। দুর্ভোগের শিকার হন নিত্যযাত্রীরা। বেলেঘাটা ট্রাফিক গার্ডের তরফে চিংড়িঘাটা মোড় থেকে দ্রুত মার্বেলের স্তূপ পরিষ্কার করে রাস্তা ফাঁকা করে দেওয়ার প্রক্রিয়া এখনও চলছে।

Related articles

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...