Saturday, June 27, 2026

কথা রাখলেন মুখ্যমন্ত্রী: মাল নদীর দুর্ঘটনায় উদ্ধাকারীদের পুরস্কার, স্বজনহারা নিকট আত্মীয়দের চাকরির অফার

Date:

Share post:

কথা রাখলেন মুখ্যমন্ত্রী। মাল নদীতে বিসর্জনের সময় দুর্ঘটনায় স্বজনহারাদের হাতে চাকরির অফার লেটার তুলে দিলেন মমতা বন্দ্যোরাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, মালবাজারে (Mal Bazar) প্রশাসনিক বৈঠকে মালবাজারে বিসর্জন বিপর্যয়ে উদ্ধারকারীদের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। উদ্ধারকারী ৭ যুবককে ১ লক্ষ টাকার চেক ও রাজ্য সরকারের তরফ থেকে সাহসিকতার শংসাপত্র প্রদান দেন মমতা। উদ্ধারকারী যুবকদের চাকরির প্রস্তাবও দেন তিনি। যাঁদের চেয়েছেন তাঁদের নিয়োগের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

এর পাশাপাশি বিসর্জনে দুর্ঘটনার সময় নিহতদের পরিবারের নিকট আত্মীয়দের চাকরির অফার লেটারও দেন মমতা। পূর্ব নির্ধারিত সূচি ছাড়াই সোমবার বিকেলে মালবাজারে পৌঁছেই মাল নদীতে বিসর্জনের সময় দুর্ঘটনায় স্বজনহারাদের বাড়ি যান মুখ্যমন্ত্রী। পাশে থাকার আশ্বাস দেন তিনি। এদিনের প্রশাসনিক বৈঠকে স্বজনহারা পরিবারের সদস্যদের যেতে বলা হয়। সেই মতো উপস্থিত হন তাঁরা। উপযুক্ত ব্যক্তির হাতে অফার লেটার তুলে দেন মুখ্যমন্ত্রী।

সেদিন যাঁরা প্রবল জলের তোড়ে ভেসে যাওয়া মানুষদের প্রাণ ঝুঁকি নিয়ে বাঁচিয়ে ছিলেন সেই ৭ যুবকের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁদের প্রশংসা করেন, ধন্যবাদ জানান। একই সঙ্গে মালবাজারের আদিবাসী নাচের দলের সদস্যদের সিভিক ভলেন্টিয়ার চাকরি দেন তিনি।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...