Saturday, June 27, 2026

তৃণমূলের ৯৮ শতাংশ সৎ, তাই সমস্ত বিজয়া সম্মেলনীতে জনজোয়ার: সৌগত রায়

Date:

Share post:

”আমার নিজের ধারণা ৯৮ শতাংশ তৃণমূল নেতা-কর্মী সৎ। ২ শতাংশ দুর্নীতিতে যুক্ত থাকলেও থাকতে পারে। আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে, যারা দুর্নীতিতে অভিযুক্ত হচ্ছেন আদালতে নিজেদের পক্ষে বলার দায়িত্ব তাদের নিজেদের নিতে হবে, দল তার দায়িত্ব নেবে না।” দক্ষিণ দমদমে দলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে দুর্নীতি ইস্যুতে এমনই মন্তব্য করেছেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়।

দমদমের সাংসদ জোর গলায় বলেন, “একটা কথা আমাদের সকলের মনে রাখা দরকার, পুজোর আগে কিছু দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। আমাদের দলের কারও কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হয়েছে। অনেকে গ্রেফতারও হয়েছে। কর্মীদের মনে আঘাত লেগেছে, কিন্তু আমি এ পর্যন্ত ৭টা বিজয়া সম্মিলনীতে যোগ দিলাম, আমি সব জায়গায় দেখছি ভিড়ে ঠাসা। কোথাও কোনও আমাদের কমেনি। কেউ বসে যায়নি। পুরোনো কর্মীদের দেখছি । তাঁরাও সমান উৎসাহে আসছে। দেখে ভালো লাগছে। এরা থাকলে দলে মূল্যবোধ থাকবে। তার কারণ এরা যখন দল করেছে তখন দলের থেকে কিছু পাওয়ার ছিল না।”

এবার বিজয়া সম্মেলনীকে জনসংযোগের মাধ্যম হিসেবে খুব সুন্দরভাবে কাজে লাগাচ্ছে রাজ্যের শাসক দল। কর্মীদের উৎসাহ দেখে নেতারাও অক্সিজেন পাচ্ছে। কর্মীদের উদ্বুদ্ধ করতে তিনি সৌগত রায় বলেন, ”এগারো বছর আমরা ক্ষমতায় আছি। সেই পুরনো মার খাওয়া কর্মীদের ভুলে গেলে চলবে না। ঐক্য মানে নতুন এবং পুরনোদের নিয়ে ঐক্য করা। ঐক্য মানে ভালো ও খারাপদের নিয়ে ঐক্য করা নয়। ঐক্য করা মানে খারাপদের বাদ দিয়ে ভালোদের নিয়ে ঐক্য করা। আমার আশা আপনারা সেদিকে এগোবেন। সামনের লড়াই, কঠিন লড়াই। কিন্তু আমি মনে করি তৃণমূলের যা শক্তি আছে সেটা একসঙ্গে থাকলে যেকোন অবস্থার মোকাবিলা করতে পারব। বাংলা ঘুরে যা মনে হচ্ছে তৃণমূলের কোন বিকল্প নেই। মমতা বন্দ্যোপাধ্যায়েরও বিকল্প নেই। মানুষ সঙ্গে আছে আমাদের সঙ্গেই চলতে চায়।”

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...