Friday, April 24, 2026

ন্যায্য আন্দোলনকারীদের ভালবাসি: বার্তা মুখ্যমন্ত্রীর, সল্টলেকের বিক্ষোভ ‘অবৈধ’ বলে মন্তব্য গৌতমের

Date:

Share post:

তিনি নিজে আন্দোলনে থেকে উঠে এসেছেন। সেই কারণে তিনি আন্দোলনকারীদের বিরোধী নন। বৃহস্পতিবার, উত্তরবঙ্গ (North Bengal) সফর সেরে ফিরে সেই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে, জানালেন ‘‘আন্দোলনকারীদের আমি ভালবাসি। যাঁরা ন্যায্য আন্দোলন করছেন তাঁদের।’’ পাশাপাশিই বলে দিলেন, ‘‘এই নিয়ে যা বলার, ব্রাত্য বলবে।’’ এদিন, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালও (Goutam Paul) সাংবাদিক বৈঠক করে বলেন ‘‘আন্দোলনকারীদের আমি বারবার অনুরোধ করেছি আপনারা যে দাবি করছেন তা বৈধ নয়। নিজেদের শরীরকে এভাবে কষ্ট দেবেন না। আমাদের হাতে পদ তৈরির ক্ষমতা নেই। আর আমাকে কোনও বেআইনি কাজ করতে বাধ্য করা হলে আমারও অনশনে বসার অধিকার রয়েছে। আমরা আইনের পথে থাকব।‘‘

সোমবার থেকে ২০১৪ সালের TET উত্তীর্ণ এবং প্রশিক্ষণপ্রাপ্তেরা সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরের সামনে আন্দোলন করছেন। তাঁদের দাবি ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশ না নিয়েই চাকরি দিতে হবে। তাঁদের একাংশ আমরণ অনশনও শুরু করেছেন। কিন্তু পর্ষদের নতুন সভাপতি স্পষ্ট জানিয়েছেন, টেট উত্তীর্ণদের নতুন করে ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশ নিতে হবে। আইনের পথেই তাঁদের চাকরি দেওয়া হবে।

প্রাথমিক শিক্ষা পর্ষদে ২৬৯ জনের নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। এই বিষয়টি উল্লেখ করে এদিন মমতা বলেন এই বিষয়টি নিয়ে তিনি খুশি। ‘‘কোর্টে কেস চলছে। কোর্টের অর্ডারকেও সম্মান দিচ্ছি। তাই কিছু বলছি না। আমি তো চাই, কারও চাকরি যেন না যায়। সকলের চাকরি থাকুক। আমি খুশি যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে।’’

এনিয়ে গৌতম পাল বলেন, ’’২০১৪ বা ২০১৭-র টেট উত্তীর্ণদের আমাদের কাছে কোনও ফারাক নেই। সবাই আমাদের চোখে সমান। সবাইকে গোটা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। কোনও নির্দিষ্ট বছর টেট উত্তীর্ণদের বাড়তি নম্বর দেওয়ার কোনও সুযোগ নেই।’’

 

Related articles

মানুষের বিরুদ্ধের খেলবে রোবট! তাক লাগিয়ে দিল সোনির এআই ‘এস’

বর্তমান সময়ে বিশ্ব জুড়ে বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) বা এআই-র দাপট। ব্যতিক্রম নয় খেলাধুলার দুনিয়ায়। বর্তমানে মাঠে...

নেশার টানে মদের দোকানে, রোদ উপেক্ষা করে সকাল থেকে সুরাপ্রেমীদের লম্বা লাইন 

চারদিন বন্ধ থাকার পর অবশেষে কলকাতায় খুলল মদের দোকান। শুক্রবার সকাল থেকেই লম্বা লাইন সুরাপ্রেমীদের। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও...

IPL: মুম্বই ইন্ডিয়ান্সের পারফরম্যান্সে হতাশ আকাশ, নেতৃত্ব হারাচ্ছেন হার্দিক?

পাঁচ বারের চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) পারফরফরম্যান্স তলানিতে, চলতি মরশুমে মুম্বইয়ের ধারাবাহিকতার অভাব প্রকট। সেইসঙ্গে হার্দিক...

যিশুর জন্য ‘নো-কিসিং পলিসি’ ভাঙেন কাজল! কারণ কী

অভিনয় জীবনে পা দেওয়ার প্রথম থেকেই কিছু নির্দিষ্ট লক্ষণরেখা টেনে দিয়েছিলেন কাজল (Kajol Devgon)। যেমন পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য...