Sunday, May 17, 2026

আজ থেকে শুরু প্রাইমারি টেটের ইন্টারভিউ প্রক্রিয়া, অংশ নেবেন ২০১৪ ও ‘১৭ উত্তীর্ণরা

Date:

Share post:

আদালতের নির্দেশ সুনিশ্চিত করতে মধ্যরাতে তুলে দেওয়া হয়েছে চাকরিপ্রার্থীদের অবস্থান বিক্ষোভ। সল্টলেক করুনাময়ী চত্বরে জারি হয়েছে ১৪৪ধারা। সেই পরিস্থিতির ।মধ্যেই আজ, শুক্রবার শুরু হচ্ছে প্রাথমিক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া। চালু হতে চলেছে রেজিস্ট্রেশন পোর্টাল।

প্রাইমারি টেট উত্তীর্ণ ২০১৪ এবং ২০১৭ সালের প্রার্থীরাই নাম নথিভুক্ত করতে পারবেন। যদিও ২০১৪ সালের টেট উত্তীর্ণ প্রার্থীরা এখনও নিজেদের দাবিতে অনড়, তাঁদের দাবি ৪০ বছর বা তার বেশি বয়সিদের কোনও ইন্টারভিউ নয়, সরাসরি চাকরি দিতে হবে। বাকিদের ইন্টারভিউয়ে আপত্তি নেই। একইসঙ্গে দাবি, এই ইন্টারভিউ প্রক্রিয়াতে ডাকা যাবে না ২০১৭ টেট উত্তীর্ণ প্রার্থীদের। কারণ, তাঁরা আগে পাশ করেছেন। আবার ২০১৭ সালের প্রার্থীদের দাবি ২০১৪-এর ঠিক বিপরীত। ইন্টারভিউয়ে শুরুতে তাঁরাই বসতে চান। যদি ২০১৪ টেট উত্তীর্ণরা একসঙ্গে ইন্টারভিউতে বসেন, তাহলে শূন্যপদ ১১ হাজার থেকে বাড়িয়ে ২৫ হাজার করতে হবে।

এই আবর্তে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল নিজেদের অবস্থানেই অনড়। তাঁর বক্তব্য, আজ শুরু হতে চলা ইন্টারভিউয়ের রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় দু’টি টেট-এর উত্তীর্ণ প্রার্থীরা অংশ নিতে পারবেন। তবে যোগ্যতামান পূরণ করতে হবে। সরকার যে শূন্যপদ দিয়েছে, তার উপরেই নিয়োগ করতে তাঁরা বাধ্য। একইসঙ্গে এনসিটিই নির্দেশিত নিয়মাবলীও তাঁদের মেনে চলতে হবে।

আরও পড়ুন:হাওড়ায় টাকা উদ্ধার: ভিন রাজ্যে গা ঢাকা দিয়েও পুলিশের জালে চার

 

Related articles

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...

নাবালিকাকে যৌন নিগ্রহ: গ্রেফতার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে!

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এড়ানো গেল না। শেষ পর্যন্ত তেলেঙ্গানা পুলিশের হাতে...

IPL: জয়ের মধ্যেই পাথিনারাকে নিয়ে ফের উদ্বেগ, প্লে-অফ নিয়ে কী বললেন রাহানে?

গুজরাটের টাইটান্সের বিরুদ্ধে জিতে আইপিএল প্লে অফের আশা জিইয়ে রেখেছে কেকেআর(KKR)। কিন্ত জয়ের স্বস্তির মধ্যেই চোটের অস্বস্তি অব্যাহত...

শিক্ষাক্ষেত্রে রাজ্যে বড় বদলের সম্ভাবনা, ফের পাশ-ফেল চালুর ইঙ্গিত বিধায়ক শঙ্করের

রাজ্যে সরকারের পরিবর্তন হতেই কি পাশ-ফেল ব্যবস্থা ফিরতে চলেছে? শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের (BJP MLA Shankar Ghosh)...