Thursday, March 19, 2026

Kolkata: বামেদের হাত ধরে হাওয়া গরমের অপচেষ্টা বিজেপির, দোসর কংগ্রেসও

Date:

Share post:

করুণাময়ীতে (Karunamoyee) চাকরিপ্রার্থীদের অবস্থান বিক্ষোভ (demonstration) সরিয়ে দেওয়ার পর আজ শুক্রবার সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ কর্মসূচি বামেদের (Left Front)। এর মাঝেই হাওয়া গরম করতে ময়দানে নেমেছে বিজেপি (BJP)। কার্যত বাম বিজেপির যৌথ চক্রান্তে চাকরিপ্রার্থীদের হাতিয়ার করে নিজেদের স্বার্থসিদ্ধির চেষ্টা করছে এই দুই দল বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

শহরের প্রাণকেন্দ্র ধর্মতলাকে (Esplanade) অবরুদ্ধ করার চেষ্টা করে ভারতীয় জনতা পার্টির (BJP) নেতৃত্বরা। পুলিশ পরিস্থিতির সামাল দেওয়ার চেষ্টা করলে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ করতে শুরু করেন রাজ্য বিজেপির নেতা কর্মীরা। এরপর পুলিশ বিজেপির কর্মী সমর্থকদের উঠে যেতে অনুরোধ করলেও, তাঁরা সে কথায় কর্ণপাত করেননি বলে অভিযোগ। ভিক্টোরিয়া হাউসের (Victoria House) সামনে রাস্তায় বসে পড়েন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। হয় চাকরি দিন, নয় মুখ্যমন্ত্রী (CM) পদত্যাগ করুন এই দাবি তুলে বিজেপি (BJP) নেতৃত্ব খবরের শিরোনামে আসার চেষ্টা করতে থাকেন। ধর্মতলায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এর মাঝেই চাকরিপ্রার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপের দাবি তোলা হয় বিজেপির তরফ থেকে। ধর্মেন্দ্র প্রধানকে (Dharmendra Pradhan) চিঠি দিয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan)।পাশাপাশি রাজ্যের শিক্ষা সচিবকে ডেকে জিজ্ঞাসাবাদের দাবি তুলেছেন তিনি।

অন্যদিকে ঘোলা জলে মাছ ধরতে নেমেছে কংগ্রেসও (Congress)। বামেদের প্রতিবাদ মিছিল আর বিজেপির বিক্ষোভের পরে এবার পথে নামল কংগ্রেসও। খবরের শিরোনামে এসে পরিস্থিতিকে উত্তেজনাপূর্ণ করার চেষ্টায় প্রদেশ কংগ্রেস সভাপতির নেতৃত্বে মেয়ো রোডের উদ্দেশ্যে মিছিল শুরু করেছে কংগ্রেস।

 

Related articles

গুজরাতে সরকারি গাড়িতে জাল টাকার রমরমা! পুলিশের জালে মূলচক্রী 

গুজরাতে জাল নোট পাচারের এক বিরাট চক্রের হদিশ পেল পুলিশ। আমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ২...

ভবানীপুরে রাজ্য সভাপতির স্ট্র্যাটেজি বৈঠক, নেত্রীর ছবি নিয়ে ডোর-টু-ডোর প্রচারে নামছে তৃণমূল 

বৃহস্পতিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্র নিয়ে স্ট্র্যাটেজি বৈঠক সারলেন তৃণমূল নেতৃত্ব। রাজ্য সভাপতি সুব্রত বক্সির দলীয় কার্যালয়ে এদিন দুপুরে...

জীবিত সদ্যজাতকে মৃত বলে ঘোষণা নার্সিংহোম কর্তৃপক্ষের

জীবিত শিশু কন্যাকে মৃত বলে প্যাকিং করে বাড়ি পাঠিয়ে দিল নার্সিংহোম কর্তৃপক্ষ। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়ালো উত্তর...

একপক্ষের সিদ্ধান্তে গুচ্ছ শীর্ষ আধিকারিক বদল! ফের CEC-কে ‘পত্রবোমা’ মুখ্যমন্ত্রীর

দুপুরে এক্স হ্যান্ডেলে প্রবল আক্রমণ করে পোস্ট করা পরে নির্বাচন কমিশনের একের পর এক তুঘলকি সিদ্ধান্তের প্রতিবাদে ফের...