Saturday, June 20, 2026

গীতায় অর্জুনকে ‘জেহাদ’ শিখিয়েছিলেন শ্রীকৃষ্ণ: বিতর্কিত মন্তব্য কংগ্রেস নেতার

Date:

Share post:

শুধু ইসলাম(Islam) নয়, জেহাদের কথা রয়েছে শ্রীমদ্ভাগবত গীতা(Gita) ও খ্রিস্টধর্মেও। গীতায় অর্জুনকে জেহাদ শিখিয়েছিলেন শ্রীকৃষ্ণ। সম্প্রতি এমনই মন্তব্য করে বিতর্ক বাড়ালেন বর্ষীয়ান কংগ্রেস নেতা শিবরাজ পাটিল(Shivraj Patil)। তাঁর এহেন মন্তব্যের বিরোধিতায় সরব হয়েছে বিজেপি(BJP)। সবমিলিয়ে কংগ্রেস(Congress) নেতার মন্তব্য রাজ্য রাজনীতিতে উত্তেজনা বড়িয়েছে।

কিদওয়াইয়ের আত্মজীবনীর উদ্বোধন উপলক্ষ্যে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা শিবরাজ পাটিল বলেন, “ইসলামে জেহাদের উল্লেখ নিয়ে অনেক কথা হয়। কিন্তু জেহাদ শুধু কোরান নয়, মহাভারতের গীতাতেও জেহাদের উল্লেখ রয়েছে। সেখানে অর্জুনকে কৃষ্ণ জেহাদের কথাই বলেছেন। গীতা কোরানের পাশাপাশি জেহাদের উল্লেখ রয়েছে খ্রিস্টান ধর্মেও।” শিবরাজ আরও বলেন, “সব কিছু বুঝিয়ে বললেও মানুষ যদি না বোঝে, অস্ত্র নিয়ে ছুটে আসে তাহলে আপনি পালিয়ে যেতে পারেন না। আপনি এটাকে জেহাদ বলতে পারেন না। ভুলও বলতে পারেন না। বিষয়টা বুঝতে হবে। হাতে অস্ত্র নিয়ে মানুষকে বোঝানোর এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে।”

শিবরাজের মন্তব্য প্রকাশ্যে আসার পর শুরু হয় বিতর্ক। ওই কংগ্রেস নেতাকে কটাক্ষ করে বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা টুইট করে লেখেন, “আপের গোপাল ইটালিয়া ও রাজেন্দ্র পালের পরে এবার হিন্দু বিদ্বেষ ও ভোটব্যাংক রাজনীতির কারণে শিবরাজ পাটিল বলতে শুরু করেছেন শ্রীকৃষ্ণ অর্জুনকে জেহাদ শিখিয়েছিলেন। কংগ্রেস হিন্দু/ গেরুয়া সন্ত্রাসের কথা বলে, রাম মন্দিরের বিরোধিতা করে, রামের অস্ত্বিত্ব নিয়ে প্রশ্ন তোলে। ওরা বলে হিন্দুত্ববাদ আইসিসের সমান।”

Related articles

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...