Wednesday, May 20, 2026

জখম ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দিয়ে মানবিকতার নজির গড়লেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্টালিন

Date:

Share post:

রাস্তার ধারে পড়ে থাকা আহত এক ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দিলেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। মানবিকতার নজির গড়ে প্রশংসা কুড়িয়ে নিলেন তিনি।

ঠিক কী ঘটেছিল? চেন্নাইয়ের ডিএমএস মেট্রো স্টেশনের কাছে বাইক থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হন এক ব্যক্তি।ঠিক সেই সময় নিজের সচিবালয় থেকে আন্না আরিভালায়মের দিকে যাচ্ছিলেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন।

মেট্রো স্টেশনের কাছে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে কনভয় থামিয়ে সাহায্য করতে ছুটে আসেন মুখ্যমন্ত্রী নিজে। গাড়ি থেকে নেমে আসেন বাকি আধিকারিক ও নিরাপত্তারক্ষীরা। পুলিশের কর্মকর্তারা সেই সময় একটি অটোকে দাঁড় করিয়ে আহত ব্যক্তিকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। আর গোটা উদ্ধারকার্যের তদারকি করেছেন মুখ্যমন্ত্রী স্টালিন।

আরও পড়ুন:দীপাবলির আগেই জটিল অস্ত্রোপচার করে দেশে ফিরছেন অভিষেক

 

Related articles

হকার উচ্ছেদ ও ‘বুলডোজার নীতি’র প্রতিবাদ! বৃহস্পতিবার পথে নামছে তৃণমূল

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অবৈধ নির্মাণ ও রেলের জায়গা থেকে হকার উচ্ছেদের নামে নব্য বিজেপি সরকারের ‘বুলডোজার নীতি’র...

সেকেলে আইনে গো-হত্যা বন্ধের বিজ্ঞপ্তি, সমস্যায় চাষি থেকে ব্যবসায়ী: হাই কোর্টে CPIML

আইনের ধারা সময়ের সঙ্গে পরিবর্তন করা উচিত দাবি করে সংসদের প্রতিটি অধিবেশনে আইনে বদল আনে বিজেপির বর্তমান সরকার।...

অস্ত্র আইনে মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: ক্ষুব্ধ মালা, আত্মসমর্পণের পরে জামিন

অস্ত্র আইনে মামলা রুজু। আত্মসমর্পণ করে জামিন পেলেন সাংসদ মালা রায় (Mala Ray)। একই সঙ্গে আত্মসমর্পণ করেন মালা...

নিম্ন আদালতে থমকে বিচার, সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকরের আর্জি জানিয়ে হাইকোর্টে সিবিআই

এসএসসিতে নিয়োগ মামলার তদন্ত এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছলেও, বিচার প্রক্রিয়া নিয়ে নতুন করে আইনি জট তৈরি হয়েছে। গ্রুপ-ডি...