Monday, May 18, 2026

কুঁদঘাটে ডেঙ্গির বলি ২১ এর যুবক

Date:

Share post:

ফের ডেঙ্গিতে (dengue) মৃত্যু শহর কলকাতার এক যুবকের। জানা যায়, কুঁদঘাট (Kudghat) ১১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ২১ বছরের এক যুবকের মৃত্যু (death) হয় ডেঙ্গিতে। শনিবার সকালবেলা মৃত্যু হয়  সায়ক ঘোষ চৌধুরী নামে ওই যুবকের। কিন্তু শেষ রক্ষা হল না। এই এলাকায় ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা বহু। এরইমধ্যে তাঁর মৃত্যুতে গোটা এলাকায় আতঙ্কের পরিস্থিতি।

হাসপাতাল সূত্রে খবর, গত সোমবার থেকে তিনি বাড়িতে জ্বরে ভুগছিলেন। বুধবার নাগাদ তাঁকে এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর শারীরিক পরিস্থিতির আরও অবনতি হওয়ায় যুবককে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর বৃহস্পতিবার রাত থেকে ওই যুবকের জ্বর ক্রমশ বাড়তে থাকে। হাসপাতাল সূত্রে খবর, যুবকের প্লেটলেটও কমে যায়। এরপর শুক্রবার গভীর রাতে অবস্থার অবনতি হয়। এই মৃত্যুর ঘটনা নিয়ে কলকাতায় মোট মৃত্যু সংখ্যা দাঁড়ালো ১৩। যার মধ্যে উত্তর কলকাতায় দু’জন বাসিন্দা রয়েছে। এবং দক্ষিণ কলকাতায় ১১ জন রয়েছেন।স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ ৬৮০ জন। ডেঙ্গি টেস্টের সংখ্যা বেড়েছে ২৬ শতাংশ। তবে পজিটিভিটি রেট কমেছে সামান্য।

 

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...