Wednesday, May 13, 2026

ভারত-পাকিস্তান ম‍্যাচ দেখে দীপাবলি উদযাপন গুগল-এর সিইও সুন্দর পিচাইয়ের, টুইট করে জানালেন নিজেই

Date:

Share post:

গতকাল টি-২০ বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম‍্যাচ যে আপামর ভারতবাসীর কাছে আগাম দীপাবলির উপহার ছিল তা বলার অপেক্ষা রাখে না। বিরাট কোহলির অনবদ্য ইনিংসের সৌজন্যে ভারতীয় দলের এই জয় দীপাবলির আগেই আনন্দে ভরিয়ে দেয় গোটা ভারতবাসীকে। এই জয়ের আনন্দ প্রকাশ থেকে বাদ গেলেন গুগল সংস্থার সিইও সুন্দর পিচাইও। দীপাবলির শুভেচ্ছা জানাতে গিয়ে গতকালের ম‍্যাচের উদাহরণও টেনে আনেন তিনি।

এদিন গুগল সংস্থার সিইও সুন্দর পিচাই দীপাবলির শুভেচ্ছা জানিয়ে একটি টুইট করেন। সেখানে তিনি লেখেন, “শুভ দীপাবলি! আশা করি যারা উদযাপন করছেন, তাদের প্রত্যেকের নিজের বন্ধু এবং পরিবারের সঙ্গে একটি দুর্দান্ত সময় কাটবেন।” এই টুইটের সঙ্গেই তিনি যোগ করেন, “আমি আজ আবার শেষ তিন ওভার দেখে উদযাপন করলাম, কী খেলা এবং ক্রীড়া প্রদর্শন।”

যদিও ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে তার এই কথা দেখেই পাকিস্তানের সমর্থকরা বেজায় চটেছেন। তার এই টুইটে পর একের পর এক বক্তব্য লিখতে থাকেন পাকিস্তানের সমর্থকেরা।

এক পাকিস্তান সমর্থক রিপ্লাই করেন লেখেন, “আপনার প্রথম তিন ওভার দেখা উচিত।” এই কথারই রিপ্লাইতে স্টেপ আউট করে ছক্কা মারেন সুন্দর পিচাই । তিনি লেখেন, “সেটাও দেখেছি, অসাধারণ বল করেছেন ভুবনেশ্বর এবং আর্শদীপ।”

পাকিস্তানি সমর্থককে তাঁর এই বুদ্ধিদীপ্ত মজাদার রিপ্লাই, শোরগোল ফেলে দিয়েছে নেট দুনিয়ায়।

আরও পড়ুন:‘কোহলি বিশেষ প্রতিভাবান’, বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়

 

 

 

Related articles

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...