Wednesday, May 13, 2026

কোনও প্রমাণ ছাড়া স্বামীকে ‘মদ্যপ” বলতে পারবেন না স্ত্রী! পর্যবেক্ষণ বম্বে হাইকোর্টর

Date:

Share post:

কোনও প্রমাণ ছাড়াই স্বামীকে মদ্যপ বলা নিষ্ঠুরতার সমান। স্বামীর করা মানহানির মামলায় এমনটাই রায় দিল বম্বে হাইকোর্ট। এব্যাপারে পুনের দম্পতির বিয়ে ভেঙে দেওয়া নিয়ে পারিবারিত আদালতের রায়ও বহাল রেখেছে বম্বে হাইকোর্ট।

পুনের অধিবাসী এক পঞ্চাশ বছর বয়স্কা মহিলা তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে পারিবারিক আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তার স্বামী পুনের এক অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক ছিলেন যিনি বর্তমানে মৃত। ২০০৫ সালে মহিলা এই অভিযোগ করার পর পারিবারিক আদালত সেই বিয়ে ভেঙে দেবার পক্ষে রায় দান করে। কিন্তু মহিলা তারপরেও সেই রায়কে চ্যালেঞ্জ করে বোম্বে হাইকোর্টে পুনরায় মামলা করেন।

ওই মহিলা অভিযোহ করেছিলেন তাঁর স্বামী একজন ব্যভিচারী এবং মদ্যপ ছিলেন। যে কারণে তিনি বৈবাহিক অধিকার থেকে বঞ্চিত। এব্যাপারে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছে, এক্ষেত্রে স্ত্রী স্বামীর বিরুদ্ধে অযৌক্তিক এবং মিথ্যা অভিযোগ করেছেন। যা সমাজে তাঁর স্বামীর খ্যাতি নষ্ট করেছে। যা নিষ্ঠুরতার সমান বলেও মন্তব্য করা হয়েছে হাইকোর্টের তরফে। হাইকোর্টের তরফে বলা হয়েছে ওই মহিলা নিজের বক্তব্য ছাড়া তাঁর অভিযোগের সমর্থনে বিশ্বাসযোগ্য প্রমাণ আদালতের সামনে রাখতে পারেননি।

আরও পড়ুন- আপনাদের দোয়া-প্রার্থনায় সুস্থ হয়ে উঠব: কালীঘাট মন্দিরে পুজো দিয়ে মন্তব্য অভিষেকের

 

 

Related articles

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...

মোহনবাগান মানেই টুটু বোস: প্রয়াত প্রাক্তন সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

মোহনবাগানের প্রাক্তন সভাপতি (Former Mohun Bagan President) স্বপনসাধন বোসের (SwapanSadhan Bose) মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ...

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...