Tuesday, June 23, 2026

আপনাদের দোয়া-প্রার্থনায় সুস্থ হয়ে উঠব: কালীঘাট মন্দিরে পুজো দিয়ে মন্তব্য অভিষেকের

Date:

Share post:

আমেরিকায় চোখের অস্ত্রোপচারের পর কালীপুজোর সকালেই ফিরেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার বাড়ির কালীপুজোতেও উপস্থিত ছিলেন তিনি। মঙ্গলবার সন্ধেয় পুজো দিলেন কালীঘাটের মন্দিরে (Kalighat Temple)। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানালেন, “ঠিক আছি। আপনাদের আশীর্বাদ, ভালবাসা… মানুষ দোয়া-প্রার্থনা করছেন, আশা করি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠব।”

এদিন, সন্ধে সাতটা নাগাদ কালীঘাট মন্দিরে পুজো দিতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় মিনিট পনেরো মন্দিরের ভিতরে ছিলেন। বেরোনোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রথমে কিছু বলতে চাননি তিনি। পরে জানান, এখন ভাল আছেন। “ঠিক আছি। আপনাদের আশীর্বাদ, ভালবাসা… মানুষ দোয়া-প্রার্থনা করছেন, আশা করি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠব।” প্রত্যেকের মঙ্গল কামনাও করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

আরও পড়ুন- রাজ্যপালের বাড়ির অনুষ্ঠানে আমন্ত্রণ, ২ নভেম্বর চেন্নাই যাচ্ছেন মমতা

 

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...