Thursday, May 14, 2026

বাড়ছে NIA-র পরিধি, সব রাজ্যে এবার খুলবে শাখা: ঘোষণা শাহর

Date:

Share post:

বাড়ানো হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পরিধি ও ক্ষমতা। *দেশের সব রাজ্যে এবার খুলবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA-র শাখা*। বৃহস্পতিবার, হরিয়ানার (Haryana) সূরজকুণ্ডে (Surajkund) সব রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের নিয়ে চিন্তন শিবির ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Union Home Minister) অমিত শাহর (Amit Shah) । তিনি জানান, *কোনও এলাকায় তদন্তে NIA-কে সীমাবদ্ধ রাখা হচ্ছে না*। তাদের Extraterritorial Rights দেওয়া হয়েছে। অপরাধ এবং সন্ত্রাস রুখতে রাজ্যগুলির সমন্বয়ের বিষয়েও জোর দেন অমিত শাহ।

সন্ত্রাস দমনে “জিরো টলারেন্স’ নীতি নিয়ে এগোচ্ছে কেন্দ্র। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে দেশের সব রাজ্যে NIA-র শাখা খোলার পরিকল্পনা করা হয়েছে। অগাস্টে ছত্তিসগড়ের রায়পুরে NIA-র শাখা উদ্বোধন করেও সব রাজ্যে শাখা খোলার বিষয়ে জোর দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন, অমিত শাহ জানান, ২০২৪ সালের মধ্যে সব রাজ্যে NIA-র শাখা থাকবে।

চিন্তন শিবিরে ছিলেন বিভিন্ন রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রীরা। সেসব মুখ্যমন্ত্রী হাতে রাজ্যের স্বরাষ্ট্র দফতর তাঁরাও উপস্থিত ছিলেন। অমিত শাহ দাবি করেন, জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পরে সন্ত্রাসবাদী কার্যকলাপ ৩৪ শতাংশ কমেছে। নিরাপত্তাবাহিনীর কর্মীদের মৃত্যুর হার কমেছে ৬৪ শতাংশ। কমেছে উপত্যকায় সন্ত্রাসবাদী হামলায় আমজনতার মৃত্যুর হারও। দুদিনের চিন্তন শিবিরে সাইবার অপরাধ, মাদক পাচার, রাষ্ট্রদ্রোহ রোধে কেন্দ্র-রাজ্য একযোগে পরিকল্পনা করতে পারবে বলে আশা প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন:ভাইফোঁটায় ফের অভিনব প্রতিবাদ চাকরিপ্রার্থীদের, ধর্মতলায় এবার যমপুজো আন্দোলনকারীদের!

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...