Sunday, May 17, 2026

টুইটারের মালিক হতেই সিইও পরাগকে ছাঁটলেন মাস্ক

Date:

Share post:

টুইটার অধিগ্রহণ করতেই শীর্ষ আধিকারিকদের ছাঁটাইয়ের পথে হাঁটলেন এলন মাস্ক। ইতিমধ্যেই টুইটারের সিইও পরাগ আগরওয়াল ও সংস্থার ‘চিফ ফিনান্সিয়াল অফিসার’ নেড সেগালকে ছাঁটাই করা হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রের খবর। শুধু তাই নয়, তাঁদের সানফ্রানসিসকোয় টুইটারের সদর দফতর থেকেও কার্যত বের করে দেওয়া হয়।

আরও পড়ুন: বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি: এলন মাস্কের পরেই গৌতম আদানি

বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি বিবৃতি দিয়ে জানান যে, তিনি টুইটার অধিগ্রহণ করছেন। ‘মানবতার স্বার্থেই’ তাঁর এই পদক্ষেপ বলে বার্তা দেন মাস্ক। এ নিয়ে টুইটারে মাস্ক লিখেছেন, ‘‘কেন আমি টুইটার অধিগ্রহণ করলাম সে ব্যাপারে সকলকে জানাতে চাই। আরও অর্থ উপার্জনের জন্য কিনিনি। মানবতার জন্য কিনেছি। মানবতার ভবিষ্যৎ এমন হওয়া উচিত যেখানে সমস্ত পক্ষের স্বাধীন মতামত প্রকাশের একটা ডিজিটাল প্ল্যাটফর্ম থাকবে। সুস্থ পরিবেশে বিতর্ক হবে।’’ পাশাপাশি মাস্ক এও বলেছেন, ‘‘বর্তমানে বিপজ্জনক পরিস্থিতি রয়েছে, যেখানে সমাজমাধ্যম কট্টর দক্ষিণপন্থী ও কট্টর বামপন্থীদের কয়েকটি গোষ্ঠীতে ভাগ হতে চলেছে। যা সমাজে ঘৃণা ও বিভাজন বাড়াবে।’’

গত বছর ডিসেম্বর থেকে টুইটারের সমস্ত শেয়ার নিজের নামে করে নেওয়ার জন‌্য উঠেপড়ে লাগেন মাস্ক। নানা টালবাহানার পর এপ্রিলে ‘বেস্ট বাই’ অফার দিয়ে সমস্ত শেয়ার নিজের নামে করে নেওয়ার জন‌্য শেয়ার হোল্ডারদের রাজি করিয়ে ফেলেন তিনি। যদিও তার কিছুদিন পরেই ‘কিনবেন না’ জানিয়ে টুইটার বিতর্ক জলঘোলা করেন তিনি। মাস্ক হঠাত চুক্তি থেকে সরার চেষ্টা করতেই আদালতে যান টুইটার সিইও পরাগ আগরওয়াল। আদালতের নির্দেশ ছিল, শুক্রবারের মধ্যে টুইটারের সঙ্গে পুর্বতন চুক্তিমতো লেনদেন সম্পূর্ণ করতে হবে তাঁকে। সেই ডেডলাইনের কিছুক্ষণ আগে টুইটার কেনার চুক্তি সম্পন্ন করেছেন মাস্ক। মোট ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি সম্পূর্ণ করতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে মাস্ককে। এই বিপুল অঙ্কের লেনদেন করার জন‌্য তাঁকে বড় অঙ্কের ঋণ নিতে হয়েছে বলেই জানা গিয়েছে। তবে মাস্ক জানিয়েছেন কোম্পানি কেনার খরচ জোগান দিতে কর্মী ছাঁটায়ের পথেই হাঁটবেন তিনি। এরপর টুইটার অধিগ্রহণের পর সিইও-সহ কয়েক জন আধিকারিককে ছাঁটাই করা হয়েছে। এই পরিস্থিতিতে সংস্থার কর্মীদের মধ্যে আশঙ্কার মেঘ দানা বেঁধেছে।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...