Saturday, March 14, 2026

ইডি হেফাজতেই থাকতে হবে সায়গল হোসেনকে, নির্দেশ আদালতের

Date:

Share post:

ইডি হেফাজতেই থাকতে হবে সায়গল হোসেনকে।অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের ৮ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিল আদালত।শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে সায়গল হোসেনকে পেশ করে ইডি। সায়গলকে আরও ৮ দিন নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করে ইডি।

এবার সায়গলের হোসেনের সামনে তাঁর স্ত্রী, মা ও শ্যালককে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় ইডি৷ এ দিনই দিল্লির আদালতে সায়গলকে পেশ করে এমনই তথ্য জানিয়েছে ইডি৷ আদালতকে ইডি জানিয়েছে, ইতিমধ্যেই সায়গলের স্ত্রী, মা এবং শ্যালককে দিল্লিতে তলব করা হয়েছে৷ সায়গল হোসেনকে আরও আট দিন দিল্লিতে সায়গল হোসেনকে ইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন দিল্লির রাউস অ্যাভিনিউয়ের বিশেষ সিবিআই আদালতের বিচারক৷

অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে গরু পাচার মামলায় দিল্লিতে রেখে জেরা করার যে অনুমতি ইডি পেয়েছিল, তার মেয়াদ আজই শেষ হয়েছে৷ কিন্তু সায়গলকে দিল্লিতে রেখেই জেরা চালিয়ে যেতে চায় ইডি৷ এ দিন সায়গলকে আদালতে পেশ আরও আট দিন দিল্লিতে নিজেদের হেফাজতে রেখে জেরা করার আর্জি জানায় ইডি৷ সেই আর্জি মঞ্জুর করে আদালত৷

 

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...