Sunday, May 31, 2026

চাকরিপ্রার্থীদের উত্তরপত্র SSC দফতরেই নষ্ট করতেন পার্থ! চাঞ্চল্যকর দাবি সিবিআইয়ের

Date:

Share post:

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আবারও বিস্ফোরক অভিযোগ আনল সিবিআই। কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা আদালতে যে চার্জশিটে পেশ করেছে, সেখানে তদন্তকারীদের দাবি, ২০১৯ সালে চাকরিপ্রার্থীদের পরীক্ষার ওএমআর শিট এসএসসি দফতরেই নষ্ট করে ফেলার নির্দেশ দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়।

বিপুল টাকার বিনিময়ে অযোগ্য প্রার্থীদের বেআইনি পথে নিয়োগ করতেই এমন পদক্ষেপ নিয়েছিলেন পার্থ, দাবি সিবিআইয়ের। তাই পরীক্ষার্থীদের প্রকৃত প্রাপ্ত নম্বর যাতে কোনওভাবে প্রকাশ্যে না আসে, সেটা নিশ্চিত করতেই এই অন্যায় পথ অবলম্বন করেছিলেন তিনি। গোপনে গোটা প্রক্রিয়া সফল করতে রীতিমতো এক অসাধু চক্র গড়ে তুলেছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী। পার্থর এই দুষ্ট চক্রের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন শান্তিপ্রসাদ সিনহা, মানিক ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্যর মতো আধিকারিকরা।

সিবিআই তাদের চার্জশিটে আরও দাবি করেছে, অযোগ্য বা অনুত্তীর্ণ প্রার্থীদের তালিকা বিভিন্ন জেলা থেকে প্রথমে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে হাতে জমা পড়ত। তৎক্ষণাৎ সেই তালিকা ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি)-কে পাঠিয়ে দিতেন। ওই আধিকারিক তালিকা নিয়ে কখনও শান্তিপ্রসাদবাবু, আবার কখনও মানিকবাবুর কাছে যেতেন। তদন্তকারীরা জানতে পেরেছেন, মোটা টাকার বিনিময়ে সেই তালিকা থেকেই ঘুরপথে প্রায় ৯৫ শতাংশ প্রার্থীর চাকরি হয়েছে। পার্থবাবুর সঙ্গে তাঁর ওএসডির হোয়াটসঅ্যাপ চ্যাট খতিয়ে দেখেই বিষয়টি সম্পর্কে জানতে পারেন তদন্তকারীরা।

Related articles

IPL Final: বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সুবিধা আরসিবির! খেতাব জিতলেই মোটা অঙ্কের পুরস্কার

রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের মেগা ফাইনাল(IPL 2026 Final) । খেতাব ধরে রাখার লড়াইয়ে নামছে আরসিবি( Royal Challengers...

বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণসামগ্রী, গ্রেফতার পূর্বস্থলী উত্তরের প্রাক্তন বিধায়ক 

ত্রাণ থেকে বাচ্চাদের খেলার ফুটবল, পূর্বস্থলী উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের (Tapan Chatterjee) বাড়ি থেকে উদ্ধার হওয়া...

‘ইন্দির ঠাকরুন ও দুর্গা’, উৎপল সিনহার কলম

" বুড়ি চোখ মেলিয়া ফ্যালফ্যাল করিয়া মুখের দিকে চাহিয়াই রহিল, তাহার মুখে কোনো উত্তর শুনা গেল না। ফণী...

অভিষেকের উপর হামলার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত কল্যাণ 

সোনারপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হওয়া হামলার প্রতিবাদ করতে গিয়ে রবিবার হুগলির...