Saturday, June 13, 2026

Spice Jet: দুর্ঘটনায় চোট পেয়েছিলেন মেরুদন্ডে, ৫ মাস পর মৃত যাত্রী

Date:

Share post:

চলতি বছর দেশের নানা প্রান্তে একের পর এক বিমান দুর্ঘটনার খবর এসেছে। মাস পাঁচেক আগে তেমনই এক সমস্যার মুখে পড়েছিল মুম্বই থেকে দুর্গাপুরগামী স্পাইসজেটের বিমান(SpiceJet flight)। সেই ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন এক যাত্রী। মেরুদন্ডে হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। দুর্ঘটনার জেরেই অবশেষে মৃত্যু হল তাঁর। হাসপাতালে তরফে যে ডেথ সার্টিফিকেট দেওয়া করা হয়েছে সেখানে বলা হয়েছে মেরুদন্ডে গুরুতর আঘাতের কারণে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। মৃত ওই ব্যক্তি ঝাড়খণ্ডের বাসিন্দা, নাম আকবর আনসারী(48)।

পাঁচ মাস আগে মুম্বই থেকে দুর্গাপুরগামী বোয়িং B737 বিমানের SG-945 ফ্লাইট এয়ার টার্বুল্যান্সের কবলে পড়ে। বিমানটিতে ১৯৫ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ১৭ জন আহত হন। আহতদের মধ্যে ১৪ জন যাত্রী ও তিনজন ছিলেন কেবিন ক্রু। তাদের মধ্যে সবচেয়ে গুরুতর অবস্থা ছিল আকবর আনসারীর। বিমানটি, দুর্গাপুরে আসার পর সেখানকার মিশন হসপিটালে ভর্তি করা হয় আকবরকে। পাঁচ মাস চিকিৎসাধীন থাকার পর গত ২৬ সেপ্টেম্বর মৃত্যু হয় তাঁর।

নাম প্রকাশে অনিচ্ছুক ডিজিসিএর এক আধিকারিক জানান, আনসারির মেরুদণ্ডে গুরুতর আঘাত লেগেছিল। ঘাড়ের একাধিক জায়গায় আঘাত লাগে। ঘটনার পর তিনি দুর্গাপুরের মিশন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুর আগে অনেক দিন ভেন্টিলেটরে ছিলেন তিনি।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...