Thursday, May 21, 2026

বিরাটের হোটেলের ঘরের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, ক্ষুব্ধ কোহলি

Date:

Share post:

ক্ষুব্ধ বিরাট কোহলি। তাঁর হোটেলের ঘরের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কয়েকজন বিরাটের হোটেলের ঘরে ঢুকে তাঁর হোটেলের ঘরের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। আর এই ঘটনায় বেজায় ক্ষুব্ধ ভারতের প্রাক্তন অধিনায়ক। সেই ভিডিও পাল্টা পোস্ট করে এদিন নিজের ক্ষোভ উগরে দিলেন বিরাট। এই মুহূর্তে টি-২০ বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় রয়েছে টিম ইন্ডিয়া।

প্রসঙ্গত, বিরাট কোহলির হোটেল রুমের এই ভিডিওটি নিতে দেখা যায় দু’থেকে তিন জনকে। যারা নিঃসন্দেহে ভারতীয় টিম যে হোটেলে রয়েছে, তার সঙ্গে সরাসরি যুক্ত। তা না হলে কোহলির রুমের ভিডিও পাওয়া সহজ বিষয় ছিল না। আর এই কাণ্ডে কোহলি ক্ষোভে ফেটে পড়েছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে, কয়েক জন কোহলির হোটেলের ঘরে ঢুকে ভিডিও করছেন। ভারতীয় ক্রিকেটারের ব্যক্তিগত সামগ্রীর ভিডিও তুলছেন তাঁরা। বিরাটের জুতো, জামা-কাপড়, বিছানা থেকে শুরু করে শৌচগারেরও ভিডিও করা হয়েছে। সেই সময়ই দেখা যায়, কোট-প্যান্ট পরা দু’তিন জন রয়েছেন কোহলির হোটেলের ঘরে। তাদের দেখে মনে হচ্ছে, হোটেলেরই কর্মী তাঁরা।

এই ভিডিও পাল্টা প্রকাশ করে ক্ষোভ প্রকাশ করেছেন বিরাট। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন,” আমি জানি, ভক্তরা সব সময় তাঁদের প্রিয় খেলোয়াড়কে দেখে আনন্দ পান, তাঁর সঙ্গে দেখা করতে চান। আমি তাকে সম্মান করি। কিন্তু এই ভিডিও দেখে আমি আতঙ্কিত। যদি আমার হোটেলের ঘরেই আমার গোপনীয়তা রক্ষা না হয়, তা হলে কোথায় হবে? এই ধরনের ভালবাসা আমি চাই না। এভাবে কারও ব্যক্তিগত পরিসরে ঢোকা ঠিক নয়। দয়া করে প্রত্যেকের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন। তাঁদের বিনোদনের পণ্য করে তুলবেন না।”

 

View this post on Instagram

 

A post shared by Virat Kohli (@virat.kohli)

বিরাট এই পোস্ট করার পরই সরগোল পরে যায় সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনার নিন্দার ঝড় ওঠে। এই ঘটনায় ক্ষুব্ধ অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। তিনি লিখেছেন, ‘‘এটা খুব বিরক্তিকর ঘটনা। মেনে নেওয়া যায় না।”

আরও পড়ুন:ফের কলকাতা লিগ চ‍্যাম্পিয়ন মহামেডান

 

Related articles

দুর্নীতিগ্রস্তদের দায় নেব না: সময় বেঁধে সরব ঋতব্রত

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে একাধিক অভিযোগে দলের ভিতরের সদস্যরাই সরব হয়েছেন। এমনকি সাম্প্রতিক সময়ে...

IPL: ইডেনে মুম্বই বধ, প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর

  আইপিএলে প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর। বুধবার ঘরের মাঠে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স-র বিরুদ্ধে ৪ উইকেটে...

জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে তৎপর রাজ্য, জট কাটাতে বৈঠক সুকান্ত-শুভেন্দুর 

জাতীয় শিক্ষানীতি সহ শিক্ষার উৎকর্ষে কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার এরাজ্যেও কার্যকর হতে চলেছে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী...

হকার উচ্ছেদ ও ‘বুলডোজার নীতি’র প্রতিবাদ! বৃহস্পতিবার পথে নামছে তৃণমূল

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অবৈধ নির্মাণ ও রেলের জায়গা থেকে হকার উচ্ছেদের নামে নব্য বিজেপি সরকারের ‘বুলডোজার নীতি’র...