Thursday, May 14, 2026

T20 World Cup : বৃষ্টি বিঘ্নিত ম্যাচেও নীল জার্সির দাপট, শেষ বলে বাংলাদেশকে হারাল ভারত

Date:

Share post:

বাংলাদেশের (Bangladesh)বিরুদ্ধে লড়াই করতে নামার আগে থেকেই ভারতীয় ক্রিকেটারদের (Indian Cricket) আত্মবিশ্বাস ছিল চনমনে। অ্যাডিলেডের (Adelaide)মাঠেও ধরা পড়ল সেই মেজাজ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচ টানটান উত্তেজনার পরিস্থিতি তৈরি করলেও শেষ বলে বাজিমাত টিম ইন্ডিয়ার (Team India)। স্বপ্নের ফর্মে বিরাট ব্যাটিং (Virat Kohli),ছন্দে ফিরল রাহুলের (K L Rahul)স্টাইল, অর্শদীপ সিং ও হার্দিক পান্ডে (Hardik Pandya) যেন জয়ের রেকর্ড গড়তেই মাঠে নেমেছিলেন। ১৮৫ রানের লক্ষ্যমাত্রা বৃষ্টির কারণে কমে যায় অনেকটাই। তবুও লড়াই করে জেতা হল না বাংলাদেশের (Bangladesh)। ফের পরাজয় ভারতের (India) কাছে।

আবহাওয়া নিয়ে বারবার করে আশঙ্কা প্রকাশ করেছিলেন ক্রীড়া বিশেষজ্ঞরা (Sports Analyst)। মেঘলা আকাশে খেলা শুরুর মুহূর্তেই টসে হারেন রোহিত শর্মা (Rohit Sharma)। অবশ্য তাতে কিছু ক্ষতি হয় নি। বাংলাদেশ প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। রোহিতের কাছে সুযোগ ছিল এই ম্যাচে বড় রান করার। সেটা তিনি পারলেন না। শুরুতে বেশ কয়েকটা বল নষ্ট করে, চতুর্থ ওভারেই হাসান মাহমুদের বলে ক্যাচ আউট। রোহিত ফিরে যাওয়ার পর বিরাট কোহলি ক্রিজে এসে ধরতে একটু সময় নেন। সেই সময় স্কোরবোর্ড সচল রাখার কাজ করে যান রাহুলই। তাসকিন আহমেদকে একটু সমীহ করা ছাড়া আর নমনীয় হতে দেখা যায়নি তাঁকে । বাংলাদেশের প্রায় সব বোলারকেই আক্রমণ করেন তিনি। হাত খুলে ব্যাটিং করেন কোহলিও। অ্যাডিলেড বরাবরই বিরাটের পয়মন্ত মাঠ বলেই মনে করা হয় । সেই অ্যাডিলেডে ঝোড়ো হাফসেঞ্চুরি করলেন কিং কোহলি। শেষ পর্যন্ত ৪৪ বলে ৬৪ রানে অপরাজিত রইলেন কোহলি। অন্যদিকে ৩২ বলে ৫০ রান করে সমালোচনার জবাব দিলেন রাহুল। বাংলাদেশকে ১৮৫ রান টার্গেট দিয়েছিল ভারতীয় দল। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হলেও বৃষ্টির পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। অথচ বাংলাদেশের শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। লিটন দাস (Litton Das) যেন ঠিক করেই রেখেছিলেন ভারতীয় বোলারদের উপরে শুরু থেকে শাসন করবেন। হঠাৎই বৃষ্টি এসে বাগড়া দিল খেলায়। লিটনের অর্ধশতরানের পরেই বৃষ্টি নামল।তখন বাংলাদেশের স্কোর ৬৬-০। প্রায় আধ ঘণ্টা খেলা বন্ধ থাকল। আর তাতেই যেন কাল হল বাংলাদেশের,বৃষ্টির পর ম্যাচ শুরু হতেই ছন্দপতন শাকিবদের । খেলায় ফিরেই একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ । বৃষ্টির জন্য ম্যাচের ওভার কমে যায়। জয়ের জন্য ৯ ওভারে বাংলাদেশের দরকার ছিল ৮৫ রান। কঠিন কাজ ছিল না। বাংলাদেশ এদিন অ্যডভান্টেজ ছিল। কিন্তু শেষমেশ স্বপ্নপূরণ আর হল না, বিশ্বকাপে আবার ভারতের কাছে হার বাংলাদেশের। শেষ বলে ৫ রানে বাংলাদেশকে হারিয়ে কার্যত টি২০ বিশ্বকাপের (T20 Mens World Cup 2022) সেমি ফাইনালে ভারত।

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...