Thursday, May 14, 2026

মিউজিক কনসার্টে চরম বিশৃঙ্খলা! ইন্দোনেশিয়ায় পদপিষ্ট হয়ে জ্ঞান হারালেন কমপক্ষে ৩০

Date:

Share post:

ইন্দোনেশিয়ায় (Indonesia) মিউজিক কনসার্ট (Music Concert) চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা। পদপিষ্ট (Stampede) হয়ে জ্ঞান হারালেন কমপক্ষে ৩০ জন। শুক্রবার ইন্দনেশিয়ার রাজধানী জাকার্তার (Jakarta) কাছে একটি মিউজিক কনসার্টের আয়োজন করা হয়। জনপ্রিয় দক্ষিণ কোরিয়ান ব্যান্ড (South Korean Band) কে-পপ (K PoP) ব্যান্ড এনসিটি-র (NCT) গান শোনার জন্য এদিন মারাত্মক ভিড় হয়েছিল।

প্রত্যক্ষদর্শীদের দাবি, অনুষ্ঠান চলাকালীন দর্শকরা মঞ্চের দিকে এগোতে থাকে। আর সেইসময় আচমকাই মঞ্চের সামনের ব্যারিকেড (Barricade) ভেঙে পড়ে। এরপর অনেকেই মাটিতে পড়ে যান। তারপরই তাঁদের উপর দিয়ে চলে যান পিছনের দর্শকরা। এরপরই পদপিষ্ট হয়ে অজ্ঞান হয়ে পড়েন ৩০ জনের। সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় কনসার্ট (Concert)।

ইন্দোনেশিয়া প্রশাসন সূত্রে খবর, কনসার্ট চলাকালীন ওই ব্যান্ডের তরফে দর্শকদের বিনামূল্যে উপহার (Free Gifts) দেওয়া হচ্ছিল। সেই উপহার পেতেই দর্শকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। যার জেরে এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি পুলিশের। এদিকে পদপিষ্ট হওয়ার ঘটনায় ইতিমধ্যেই ক্ষমাপ্রার্থনা (Apology) করেছে ব্যান্ডটি। তাঁদের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, আমরা দর্শকদের আমরা হতাশ করেছি। ওইভাবে উপহার বিলি করা আমাদের উচিত হয়নি। নিহতদের পরিবারকে ব্যান্ডের তরফে সমবেদনা জানানো হয়েছে। প্রসঙ্গত, দুর্ঘটনার পর অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হলেও পরদিন ফের কনসার্টের আয়োজন করা হয়।

উল্লেখ্য, গত মাসেই ইন্দোনেশিয়ায় ঘরোয়া ফুটবল লিগ ম্যাচ চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনায় পদপিষ্ট হয়ে মৃ*ত্যু হয় ৪০ জন শিশু-সহ ১৩০ জনের। ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের মালাং (Malang) শহরে ঘরোয়া লিগে মুখোমুখি হয়েছিল পারসেবায়া সুরাবায়া ও আরেমা মালাং। আরেমা মালাংকে ৩–২ ব্যবধানে পারসেবায়া পরাজিত করার পর বিশৃঙ্খলা শুরু হয়।

Related articles

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...