Friday, May 22, 2026

ডেঙ্গি পরিস্থিতির পর্যালোচনায় স্বাস্থ্যসচিবকে নবান্নে তলব

Date:

Share post:

রাজ্যের ডেঙ্গি (Dengue) পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। জেলাশাসকদের নিয়ে এবার জরুরী বৈঠক করতে চলেছেন মুখ্যসচিব (Chief Secretary)। মঙ্গলবার নবান্নে (Nabanna) ডেকে পাঠানো হয়েছে স্বাস্থ্যসচিবকে (Health Secretary)। ডেঙ্গি (Dengue) মোকাবিলায় এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বা স্বাস্থ্য দফতরের (Department of Health) আর কী কী সিদ্ধান্ত নেবার পরিকল্পনা করেছেন তা নিয়ে আলোচনা করতেই উচ্চপর্যয়ের বৈঠক বলে মনে করা হচ্ছে।

কলকাতা ও পার্শ্ববর্তী জেলায় শুধু নয়, উত্তরবঙ্গের জেলাগুলি থেকেও ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার খবর আসছে। পাশাপাশি বাড়ছে মৃ*ত্যুর হারও। সেই পরিস্থিতিতেই দাঁড়িয়ে ডেঙ্গি মোকাবিলায় বিশেষ ব্যবস্থা নিতে আরও তৎপর রাজ্য প্রশাসন৷ জেলায় জেলায় ফিভার ক্লিনিকে কাজ হচ্ছে কিনা তা খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলায় জেলায় চিকিৎসকদের বিশেষ টিম পাঠানোর কথা বলা হয়েছে। রাজ্য স্বাস্থ্য দফতরের এই দলে থাকবেন শহরের বিশেষজ্ঞ চিকিৎসকরা। তাঁরা বিভিন্ন জেলায় গিয়ে সেখানকার ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখবে বলে জানা যাবে৷ এই টিমের আসল কাজ হবে জেলায় ডেঙ্গি চিকিৎসা , ফিভার ক্লিনিক কতটা পরিষেবা দিতে সক্ষম তা খতিয়ে দেখা৷ প্রয়োজনে হাসপাতালগুলিতে বেডের সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরের তরফ থেকে।

Related articles

শহরে আসছেন মার্কিন বিদেশ সচিব রুবিও: পরিদর্শনই উদ্দেশ্য

কোয়াড বৈঠকে যোগ দিতে তিনদিনের ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। শনিবার কলকাতায় পৌঁছনোর কথা তাঁর।...

৩ কাউন্সিলরেই অনাস্থা! রাজ্য দখলের পরে কলকাতা পুরসভা দখলে বিজেপির হুঁশিয়ারিতে চক্রান্ত

কলকাতা পুরসভায় নজিরবিহীন অধিবেশনের সাক্ষী থেকেছেন শুক্রবার কাউন্সিলররা। বৈঠক ডাকা, বাতিল, ক্লাব রুমে অধিবেশনের মতো ঘটনাও ঘটেছে। এরপরই...

উল্লাস-উন্মাদনায় জমজমাট সেলিব্রেশন, অস্কারকে আকুতি সমর্থকদের

  ইস্টবেঙ্গল ( East Bengal) ক্লাবে জমজমাট সেলিব্রেশন। আইএসএল (ISL) জয়ের পর শুক্রবার ক্লাব তাঁবুতে আবেগের বিস্ফোরণ। সমর্থকদের নিয়ে...

বাংলায় কেন্দ্রীয় প্রকল্প থেকে মন্ত্রিসভা: প্রধানমন্ত্রীকে রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথম বিজেপির সরকার প্রতিষ্ঠা হওয়ার ১৫ দিনের মধ্যে দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই ১৫ দিনেই বাংলায়...