Thursday, June 25, 2026

হোয়াটসঅ্যাপে মেসেজ! শিক্ষককের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য কোলাঘাটে

Date:

Share post:

শিক্ষককের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল কোলাঘাটে (Kolaghat)। পরিবারের অভিযোগ মানসিক অবসাদের জেরেই আত্মহত্যা করেছেন বাপ্পা বর্মণ (Bappa Barman) নামে ওই শিক্ষক। তাঁর স্ত্রী পুলিশের (Police) কাছে অভিযোগ করেন, কেউ ফোনে তাঁর স্বামীকে মেসেজ করে বলেন, তিনি ভুয়ো শিক্ষককতা চালাচ্ছেন। এরপরই সেই মেসেজে ভাইরাল হয়। তার জেরেই মানসিক অবসাদে আত্মহত্যা করেন বাপ্পা।

পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের দেঁড়িয়াচক গ্রামের হাই স্কুলের শিক্ষক ছিলেন বাপ্পা বর্মণ। মঙ্গলবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় বাড়ি পাশে টালির চালের ঘর থেকে। অভিযোগ, কয়েকদিন আগে বাপ্পার ফোনে একটি মেসেজ আসে। সেই মেসেজে নাকি ভুয়ো শিক্ষক লেখা ছিল। এরপর থেকেই অনেকে তাঁকে চোর অপবাদ দিতে থাকেন বলেও অভিযোগ। তার জেরেই ওই আত্মহত্যা বলে অভিযোগ বর্মণ পরিবারের। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

স্কুলের প্রধান শিক্ষক তপন দাস বলেন, ২৮ তারিখ স্কুল খোলার পরে থেকে বাপ্পা স্কুলে যাননি। উনি ইতিহাস পড়াতেন। ২০১৯-এ চাকরি পেয়ে ছিলেন বাপ্পা। তবে, মেসেজের বিষয় তিনি কিছু জানেন না বলে দাবি তপন দাসের।

Related articles

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...