Monday, May 11, 2026

নিজেদের মধ্যে ঝগড়া করলে দলে জায়গা নেই: কৃষ্ণনগরের সভা থেকে কড়া বার্তা তৃণমূল সুপ্রিমোর

Date:

Share post:

দিন ঘোষণা না হলেও আগামী বছরের প্রথমের দিকেই হবে পঞ্চায়েত নির্বাচন। তার আগে নদিয়ায় গিয়ে দলীয় কর্মীদের এক সঙ্গে কাজ করতে কড়া বার্তা দিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, কৃষ্ণনগরে জনসভায় সাফ জানালেন, নিজেদের মধ্যে ঝামেলা করলে দলে জায়গা দেওয়া হবে না। সভা মঞ্চ থেকেই সমন্বয় কমিটি তৈরি করে দেন তিনি। সেই কমিটিতে মহুয়া মৈত্র (Mahua Moitra)-সহ থাকছেন জেলা নেতৃত্ব।

নদিয়ায় বহুদিন ধরে তৃণমূলের অন্দরে অশান্তির অভিযোগ উঠছে। কৃষ্ণনগরের সভা থেকে কড়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। বলেন, “দলের মধ্যে কেউ ঝগড়া করবেন না। নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি করলে তাঁকে আর দলে জায়গা দেব না। মানুষ না থাকলে আমরা সকলে শূন্য, সবসময় মানুষের কথা ভাবতে হবে।”

কয়েকজন নেতা-নেত্রীকে উদ্দেশ্য়ে করে মমতা বলেন, “আমি জানি কে ভাল কাজ করে, আর কে করে না। কেউ যদি ইগো নিয়ে থাকেন, তবে তিনি বাড়িতে বসে থাকুন।” মমতা স্পষ্ট বার্তা কথা, “এটা একটা পরিবার। তৃণমূল কোনও গ্রুপ নয়। শান্তি বজায় রেখে মানুষের স্বার্থে কাজ করে যেতে হবে। জনসংযোগ বাড়াতে হবে। আর ভাল কাজ করলে তবেই গুরুত্ব মিলবে দলে।”

সভা মঞ্চ থেকে একটি কমিটি গঠন করেন মমতা। রয়েছেন মহুয়া মৈত্র, বিধায়ক উজ্জ্বল বিশ্বাস-সহ জেলার সমস্ত বিধায়করা। এদিন সকলকে একসঙ্গে জোট বেঁধে কাজ করতে হবে। এদিনের সভায় ছিলেন বিধায়ক মুকুল রায়ও।

Related articles

সুরক্ষা বেষ্টনী থেকে মুক্তি, কুনো জাতীয় উদ্যানে বাড়ল চিতার সংখ্যা

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব সোমবার দুটি বতসোয়ানার চিতা বাঘকে (Botswana cheetahs) কুনো জাতীয় উদ্যানের (Kuno National Park...

IPL: প্লে-অফের আশা শেষ, পাণ্ডিয়া-মুম্বই ইন্ডিয়ান্স সম্পর্কেও ইতি?

মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) সম্পর্কের ভাঙন নিয়ে জল্পনা তুঙ্গে। ইনস্টাগ্রাম পেজে নিজের দল মুম্বই ইন্ডিয়ান্সকে...

নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকে ৬ সিদ্ধান্ত: সামাজিক প্রকল্প বন্ধ না হওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর

রাজ্যে প্রথম বিজেপি সরকার গঠিত হওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নের এই...

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...