Sunday, May 17, 2026

ছাত্রীর প্রেমে শিক্ষিকা! বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তনের সিদ্ধান্ত

Date:

Share post:

ছাত্রীর সঙ্গে ভালবাসার সম্পর্ক সরকারি স্কুলের শিক্ষিকার (School Teacher)। সেই সম্পর্ককে পরিণতি দিতে এবার লিঙ্গ পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন এক শিক্ষিকা। রাজস্থানের ভরতপুরের (Bharatpur, Rajasthan) এক সরকারি স্কুলের (Government School) ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে।

শারীরশিক্ষার শিক্ষিকা মীরা কুন্তল (Meera Kuntal)। তিনি তাঁর স্কুলের ছাত্রী কল্পনা ফৌজদারকে (Kalpana Foujdar)ভালবেসে ফেলেন। ক্লাসেই আলাপ, সেখান থেকে ভাল বন্ধুত্ব হয় দুজনের মধ্যে। এরপর একে অন্যের প্রতি দুর্বল হয়ে পড়েন। এরপরই নিজেদের ভালবাসাকে পরিণতি দেওয়ার কথা ভাবেন তাঁরা। সেই কারণেই এবার বড় সিদ্ধান্ত নিলেন শিক্ষিকা। ছাত্রীকে বিয়ে করতে লিঙ্গ পরিবর্তন করার সিদ্ধান্ত নিলেন তিনি। নারী থেকে পুরুষ হয়ে মীরার নাম হয়েছে আরভ (Aarav)। তাঁর কথায়, “ভালবাসার জন্যই লিঙ্গ বদল করলাম।” তাঁর ছাত্রী কল্পনা ফৌজদার রাজ্য স্তরের একজন কাবাডি খেলোয়াড়। আগামী বছর জানুয়ারি মাসে একটি টুর্নামেন্ট খেলতে দুবাই যাবেন কল্পনা। তার আগেই ৪ নভেম্বর দুজনে বিয়েটা সেরে ফেলেছেন। আরভ কুন্তল জানিয়েছেন,‌মেয়ে হিসেবে জন্মেছিলাম। কিন্তু নিজেকে সবসময়ই ছেলে হিসেবে ভাবতাম। লিঙ্গ পরিবর্তনের জন্য প্রথমবার অস্ত্রোপচার করেছিলাম ২০১৯ সালে। কল্পনা জানান, লিঙ্গ পরিবর্তন না করলেও তিনি মীরাকেই বিয়ে করতেন। প্রথম আলাপেই মীরার প্রেমে পড়েছিলেন কল্পনা। আরভ এই কাজ করতে পেরে বেশ খুশি। তিনি বলছেন ভালবাসার কাছে এটা কিছুই নয়।

Related articles

IPL: জয়ের মধ্যেই পাথিনারাকে নিয়ে ফের উদ্বেগ, প্লে-অফ নিয়ে কী বললেন রাহানে?

গুজরাটের টাইটান্সের বিরুদ্ধে জিতে আইপিএল প্লে অফের আশা জিইয়ে রেখেছে কেকেআর(KKR)। কিন্ত জয়ের স্বস্তির মধ্যেই চোটের অস্বস্তি অব্যাহত...

শিক্ষাক্ষেত্রে রাজ্যে বড় বদলের সম্ভাবনা, ফের পাশ-ফেল চালুর ইঙ্গিত বিধায়ক শঙ্করের

রাজ্যে সরকারের পরিবর্তন হতেই কি পাশ-ফেল ব্যবস্থা ফিরতে চলেছে? শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের (BJP MLA Shankar Ghosh)...

মোষের মাংস রফতানি করে দেশের আয় ৪ বিলিয়ান ডলার, বিজেপিকে ইলেক্টোরাল বন্ডে ৩০ কোটি অনুদান আল্লানা গ্রুপের!

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসে পূর্বতন ইউপিএ সরকারকে (UPA) “গোলাপি বিপ্লব” প্রচার এবং গবাদি পশু জবাইকে উৎসাহিত করার...

মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা

পূর্ব ঘোষণা মতোই রবিবাসরীয় সকাল থেকে মেট্রোর কাজের জন্য বন্ধ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম...