Sunday, February 15, 2026

হেমন্তের রাতে পারদ নামল কলকাতায়, উত্তরে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

Date:

Share post:

আবহাওয়া দফতরের (Alipore Weather Department) হিসেব বলছে জাঁকিয়ে শীত (Winter) পড়তে আরও কিছুটা সময় লাগবে। তাই বলে ভোর রাতের শিরশিরানি এড়িয়ে যেতে পারছেন না কেউই। আগামী সপ্তাহে এক লাফে পারদ পতনের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস (Alipore Weather Department)। এর মাঝেই বৃহস্পতিবার রাতের দিকে হালকা শীতের আমেজ পেল কলকাতাবাসি (Kolkata)।

ঘরের দেওয়ালে টাঙানো ক্যালেন্ডার বলছে প্রকৃতিতে এখন হেমন্তের হিমেল পরশ। ভোরবেলা হালকা হালকা কুয়াশার দেখা মিলছে। বেলা বাড়তেই রোদের দাপট থাকছে বটে।তবে আগের মতো খুব একটা চড়া বোধ হচ্ছে না। আগামী সপ্তাহের গোড়ার দিকে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও ২-৪ ডিগ্রি পারদ নামতে পারে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। শুক্রবার ও শনিবার দার্জিলিং, জলপাইগুড়িতে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। সিকিমে তুষারপাত হতে পারে বলেই মনে করছে হাওয়া অফিস। এর প্রভাবে কলকাতা তথা দক্ষিণবঙ্গে (South Bengal) শৈত্য প্রবাহ না হলেও পশ্চিমাঞ্চলের জেলাতে শীতের আমেজ বাড়বে। খুব সামান্য পরিমাণে উত্তরের বাতাস প্রবেশ করতে শুরু করেছে, আগামী তিন চার দিনের মধ্যেই কলকাতাতে অল্প হলেও শীতের আমেজ উপভোগ করা যাবে, এমনটাই মত আবহাওয়াবিদদের। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে। পরে তা নিম্নচাপ (Depression) হয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। তবে এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা কম ।

spot_img

Related articles

ভক্তির পবিত্র রাত: মহাশিবরাত্রির শুভেচ্ছা অভিষেকের

রবিবার সন্ধ্যা থেকেই দেশজুড়ে মহাদেবের মন্দিরে উপাসকদের শিবরাত্রি পালনের পরব শুরু হয়েছে। রাজ্যজুড়ে কড়া নিরাপত্তায় সেই উৎসবে ও...

IND vs PAK: করমর্দন বয়কট অব্যাহত বিশ্বকাপেও, ভারতের একাদশে বদল

হাজারো টানাপোড়েনের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World cup) ম্যাচে কলম্বোয় মুখোমুখি ভারত ও পাকিস্তান(India vs Pakistan)। এশিয়া কাপের...

বাংলা বলার ‘অপরাধে’ ট্রেন থেকে ধাক্কা যুবককে

বাংলা বলার জন্য 'বাংলাদেশি তকমা' লাগিয়ে খুন বা হেনস্থার (Migrant Worker Harassment) ঘটনা নতুন নয়। যা নিয়ে শুরু...

স্মরণে সমীর পুততুণ্ড: পিডিএস নেতার স্মরণ সভায় বাংলার রাজনৈতিক সৌজন্যের নজির

নির্বাচনী প্রচার হোক বা সরকারি প্রকল্পের মঞ্চ - বর্তমান সময়ে যে কুকথার রাজনীতি বাংলার জনজীবনে চোরাস্রোতের মতো বয়ে...