Saturday, May 23, 2026

হার দিয়ে বিজয় হাজারে ট্রফির অভিযান শুরু বাংলার

Date:

Share post:

হার দিয়ে বিজয় হাজারে ট্রফির অভিযান শুরু করল বাংলা। এদিন মুম্বইয়ের কাছে ৮ উইকেটে হারল অভিমূন‍্য ইশ্বরনের দল। ম‍্যাচে এদিন মুম্বইয়ের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলার ব‍্যাটাররা। বাংলার হয়ে একমাত্র সফল মনোজ তিওয়াড়ি। ৪৭ রান করেন তিনি।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন মুম্বইয়ের অধিনায়ক অজিঙ্কে রাহানে। প্রথম ব‍্যাট করতে নেমে মাত্র ১২১ রানে গুটিয়ে যায় বাংলার ইনিংস। বাংলার হয়ে সর্বোচ্চ রান করেন মনোজ তিওয়াড়ি। ৪৭ রান করেন তিনি। এছাড়া বাংলার ব‍্যাটারদের রান সংখ্যা ঠিক এরকম। ১২ রান করেন অভিমূন‍্য ইশ্বরন। ঋত্বিক চট্টোপাধ্যায় করেন ১। অনুষ্টুপ মজুমদার করেন ৯ রান। মুম্বইয়ের হয়ে চার উইকেট নেন তানুশ কোটেইন।

জবাবে ব‍্যাট করতে নেমে অধিনায়ক অজিঙ্কে রাহানের ব‍্যাটিং-এ ভর করে সহজে জয় তুলে নেয় মুম্বই। ৫৯ রানে অপরাজিত রাহানে। পৃথ্বী শ করেন ২৬ রান। বাংলার হয়ে দুই উইকেট নেন মুকেশ কুমার।

আরও পড়ুন:নিউজিল্যান্ড সফরে ভারতের দায়িত্বে লক্ষণ

 

Related articles

কীভাবে পুরসভার অধিবেশন বেআইনি বাতিল: পুলিশি তদন্তের দাবিতে থানায় চেয়ারম্যানের

কলকাতা পুরসভা শুক্রবার নজিরবিহীন অধিবেশন বাতিলের সাক্ষী থেকেছে। তার পরে বিজেপির কাউন্সিলররা বিধায়কদের নেতৃত্বে কলকাতা পুরসভাতেও (Kolkata Municipal...

শহরে আসছেন মার্কিন বিদেশ সচিব রুবিও: পরিদর্শনই উদ্দেশ্য

কোয়াড বৈঠকে যোগ দিতে তিনদিনের ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। শনিবার কলকাতায় পৌঁছনোর কথা তাঁর।...

৩ কাউন্সিলরেই অনাস্থা! রাজ্য দখলের পরে কলকাতা পুরসভা দখলে বিজেপির হুঁশিয়ারিতে চক্রান্ত

কলকাতা পুরসভায় নজিরবিহীন অধিবেশনের সাক্ষী থেকেছেন শুক্রবার কাউন্সিলররা। বৈঠক ডাকা, বাতিল, ক্লাব রুমে অধিবেশনের মতো ঘটনাও ঘটেছে। এরপরই...

উল্লাস-উন্মাদনায় জমজমাট সেলিব্রেশন, অস্কারকে আকুতি সমর্থকদের

  ইস্টবেঙ্গল ( East Bengal) ক্লাবে জমজমাট সেলিব্রেশন। আইএসএল (ISL) জয়ের পর শুক্রবার ক্লাব তাঁবুতে আবেগের বিস্ফোরণ। সমর্থকদের নিয়ে...