Saturday, May 16, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আজ টি-২০ বিশ্বকাপের ফাইনাল। ফাইনালে মুখোমুখি পাকিস্তান বনাম ইংল‍্যান্ড। ফাইনালে বৃষ্টির আশঙ্কা। ট্রফি জিততে মরিয়া দুই দেশ।

২) হার দিয়ে আইলিগের অভিযান শুরু করল মহামেডান স্পোর্টিং ক্লাব। শনিবার গোকুলাম কেরালার কাছে ১-০ গোলে হারল সাদা-কালো ব্রিগেড।

৩) হার দিয়ে বিজয় হাজারে ট্রফির অভিযান শুরু করল বাংলা। এদিন মুম্বইয়ের কাছে ৮ উইকেটে হারল অভিমূন‍্য ইশ্বরনের দল। ম‍্যাচে এদিন মুম্বইয়ের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলার ব‍্যাটাররা।

৪) আসন্ন নিউজিল্যান্ড সফরের জন‍্য কোচ হলেন ভিভিএস লক্ষণ। এদিন এমনটাই জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। টি-২০ বিশ্বকাপ থেকে ভারত ছিটকে যাওয়ার পরে আসন্ন নিউজিল্যান্ড সফরে রাহুল দ্রাবিড়-সহ পুরো কোচিং দলকে বিশ্রাম দেওয়া হয়েছে।

৫) ফের একবার আইসিসি-র চেয়ারম্যান হলেন নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে। সর্বসম্মতিক্রমে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার কর্তা হলেন তিনি। আরও দুই বছরের জন্য এই দায়িত্বে থাকতে চলেছেন বার্কলে।

আরও পড়ুন:হার দিয়ে আইলিগের অভিযান শুরু মহামেডানের

 

 

Related articles

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...