Thursday, May 14, 2026

শিশু দিবসেই সাফল্য! কলকাতার শ্লোককে ‘সেরার সেরা’ খেতাব দিল গুগল

Date:

Share post:

সোমবার শিশু দিবস (Childrens Day)। আর এই দিনটির কথা মাথায় রেখেই প্রতিবছরই সার্চ ইঞ্জিন (Search Engine) সংস্থা গুগল (Google) আয়োজন করে ‘ডুডল ফর গুগল’ প্রতিযোগিতার (Doodle for Google Competition)। এদিন এই পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন সংস্থাটি। কলকাতার শ্লোক মুখোপাধ্যায় (Shlok Mukherjee) সেরা ডুডলের শিরোপা জিতেছেন। শিশু দিবসের দিনই গুগলের তরফ থেকে শ্লোকের কাছে এই সুসংবাদ এসে পৌঁছয়। দেশের প্রায় ১০০টিরও বেশি শহর থেকে ১ লক্ষ ১৫ হাজার প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রতিযোগীরা প্রথম থেকে দশম শ্রেনির পড়ুয়া। গুগল সূত্রে খবর, সেরা ২০ জনকে দিল্লিতে সম্মানিত করা হবে। ১৪ নভেম্বর রাত বারোটার পর গুগলের তরফে সেরার সেরা শ্লোকের নাম ঘোষণা করা হয়।

শ্লোকের তৈরি ডুডলে একজন মানুষকে একটি রোবট জড়িয়ে থাকতে দেখা গিয়েছে। এছাড়াও ডুডলটিতে রয়েছে যোগা, পৃথিবী ও গাছ। নিজের ছবিতে কী বার্তা দেওয়া হয়েছে তা নিজেই জানিয়েছেন শ্লোক। ইতিমধ্যে গুগলের হোমপেজে জায়গা করে নিয়েছে শ্লোকের ডুডল। “ইন্ডিয়া অন সেন্টার স্টেজ” (India on Centre Stage) নামের এই ডুডল শেয়ার করে কলকাতার নিউ টাউন (New Town) দিল্লি পাবলিক স্কুলের (Delhi Public School) ছাত্র শ্লোক লিখেছেন, আগামী ২৫ বছরে আমার ভারতের বিজ্ঞানীরা মানবতার উন্নতির জন্য পরিবেশ বান্ধব রোবট (Robot) তৈরি করবে। ভারত পৃথিবী থেকে মহাকাশে নিয়মিত আন্তঃমহাকাশ ভ্রমণ করবে। ভারত যোগা এবং আয়ুর্বেদে আরও উন্নতি করবে এবং আগামী বছরগুলিতে আরও শক্তিশালী হবে।

সল্টলেকের নিউটাউনের বাসিন্দা শ্লোক দিল্লি পাবলিক স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র। কাকার কাছেই আঁকার হাতেখড়ি। ছোট থেকেই আঁকার প্রতি ভালোবাসা ছিল শ্লোকের। এবছরের গুগলের প্রতিযোগিতার বিষয় ছিল, আগামী ২৫ বছরে ছাত্রছাত্রীরা ভারতকে কেমন রূপে দেখতে চায়। শ্লোকের ডুডলের নাম ‘ইন্ডিয়া অন দ্য সেন্টার স্টেজ’। এই ডুডলে ছোট্ট শ্লোক ভারতকে আগামী বছরে সে কী ভাবে দেখতে যায় তার প্রতিফলনটি তুলে ধরেছে।

প্রতিযোগিতায় জয়ী হওয়ার পর শ্লোক গুগলের তরফ থেকে ৫ লক্ষ টাকার স্কলারশিপ পেয়েছে। এছাড়াও ২ লক্ষ টাকার টেকনোলজিক্যাল প্যাকেজও দেওয়া হয় শ্লোককে। সোমবার শিশু দিবস উপলক্ষে শ্লোকের ডুডল আর্টটি সারা দিন গুগলে প্রদর্শিত হবে। আর তাতেই বেজায় খুশি ছোট্ট শ্লোক।

 

 

 

Related articles

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...