Wednesday, May 13, 2026

ফের প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন ডোনাল্ড ট্রাম্প, নিজেই জানালেন ‘লড়াইয়ে তৈরি’

Date:

Share post:

ফের ভোটের ময়দানে নামতে চলেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটারে নিজেই জানালেন একথা। ট্রাম্পের টুইট, “মার্কিন যুক্তরাষ্ট্রকে আবারও সর্বশ্রেষ্ঠ করে তোলার লক্ষ্যে আমি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের ঘোষণা করছি।” একইসঙ্গে তাঁর সংযোজন, “আমেরিকার স্বপ্ন পুনরুদ্ধারের শুরু হবে এখান থেকেই।” মিড টার্ম ভোট শেষ হতে না হতেই ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণা হইচই ফেলে দিয়েছে আমেরিকায়।

আরও পড়ুন:আমি প্রেসিডেন্ট থাকলে কাবুলে বিস্ফোরণ হতই না, দাবি ট্রাম্পের

জানা গিয়েছে,টুইটারে ঘোষণা করার আগেই ৭৬ বছরের নেতার দল ইতিমধ্যেই এই সংক্রান্ত কাগজপত্র জমা দিয়েছে হোয়াইট হাউসে। ডেমোক্র্যাট ও রিপাবলিকান নির্বিশেষে তিনিই প্রথম হেভিওয়েট প্রার্থী, যিনি পরের নির্বাচনে লড়ার কথা ঘোষণা করলেন । এর আগেই অবশ্য ফের প্রেসিডেন্ট পদে লড়াই করার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন তিনি। সেখান থেকেই জল্পনার শুরু। এবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ট্রাম্প নিজেই দিলেন সুখবর।

সম্প্রতি আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে ‘লাল ঝড়’ বইয়ে দেওয়ার দাবি করেছিল ট্রাম্পের দল। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। সেনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতেই রয়ে গিয়েছে। তবে নিম্নকক্ষ বা ‘হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে’ ডেমোক্র্যাটদের পিছনে ফেলেছে রিপাবলিকানরা । তবে সেখানেও ব্যবধান সামান্যই। নির্বাচনের আগে যা পূর্বাভাস করছিলেন বিশেষজ্ঞরা তার ধারেকাছেও পৌঁছতে পারেননি ট্রাম্পরা। ফলে সব মিলিয়ে মধ্যবর্তী নির্বাচনের শেষে বাইডেনের মুখের হাসিই চওড়া হয়েছে।

এবার তাই নতুন করে কোমর বেঁধে মার্কিন মসনদে বসার লড়াই শুরু করলেন ট্রাম্প। জানিয়ে দিলেন, ”আজকের দিনটা দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন বলে গণ্য হতে চলেছে। আমেরিকার প্রত্যাবর্তন এই শুরু হল। আমি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে লড়াই করার ঘোষণা করছি।” জানালেন তিনি লড়াই করতে তৈরি।

Related articles

তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

তিলজলা অগ্নিকাণ্ডে (Kolkata Factory Fire) গ্রেফতার কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজার! মঙ্গলবার দুপুরে তপসিয়ার এক চামড়ার কারখানায়...

প্রার্থনা সংগীতে গাইতে হবে বন্দেমাতরম, স্কুলগুলিকে নির্দেশ শিক্ষা দফতরের 

জাতীয় সংগীত জনগনমণ-র পাশাপাশি স্কুলে প্রার্থনার সময় গাইতে হবে বন্দেমাতরমও (Vandemataram Song), রাজ্যের সব সরকারি স্কুলে নির্দেশিকা পাঠালো...

টুটু বোসের প্রয়াণে মর্মাহত মমতা, মোহনবাগান কর্তার পরিবারকে সমবেদনা অভিষেকের

৭৮ বছর বয়সে প্রয়াত মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস ওরফে টুটু বোস (Tutu Bose)। মঙ্গলবার রাতে...

অফিস টাইমে শিয়ালদহ শাখায় ব্যাহত রেল চলাচল, বিরক্ত যাত্রীরা 

বুধবার সকালে অফিস যাওয়ার পথে দুর্ভোগের শিকার শিয়ালদহ শাখার (Sealdah division) ট্রেন যাত্রীরা। দমদম স্টেশনে (Dumdum Station) ঢোকার...