Tuesday, March 17, 2026

দেশের মধ্যে প্রথম বাংলায় পুরুষদের জন্য স্বনির্ভর গোষ্ঠীর ঘোষণা !

Date:

Share post:

শনিবার বিশ্ব পুরুষ দিবস (International Men’s Day)। তার আগেই রাজ্যের পুরুষদের জন্য সুখবর (Good News for men)। এবার মহিলাদের মতো পুরুষদের জন্য স্বনির্ভর গোষ্ঠী তৈরি হতে চলেছে বাংলায়। এই ভাবনা বাস্তবায়িত হতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুপ্রেরণায়। জানা যায় প্রায় ২ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী (Self Help Group) তৈরি হতে চলেছে। ইতিমধ্যে প্রায় দেড় লক্ষ স্বনির্ভর পুরুষ গোষ্ঠী (Self-help group of men) তৈরি হয়ে গিয়েছে। গোষ্ঠীর নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে তা পোর্টালের সঙ্গে সংযুক্তিকরণের কাজ শুরু হয়েছে।

পুরুষদের নিয়ে এইভাবে ভাবার জন্য অল বেঙ্গল মেন্স ফোরামের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানানো হয়েছে। এই সংস্থার সভাপতি নন্দিনী ভট্টাচার্য (Nandini Bhattacharya) বলছেন লি*ঙ্গবৈষম্যের কারণে পুরুষরা অনেক অবিচারের শিকার হন। রাষ্ট্রের সুযোগ সুবিধা অনেক কম পান। পুরুষ স্বনির্ভর গোষ্ঠী হলে এই লি*ঙ্গবৈষম্য কমবে বলেই মত তাঁর। দেশের মধ্যে এমন উদ্যোগ প্রথম। এই স্বনির্ভর গোষ্ঠীগুলোকে নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সরকার। এই প্রকল্প সম্পূর্ণ মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) মস্তিষ্কপ্রসূত। ইতিমধ্যেই দেড় লক্ষ গোষ্ঠী তৈরি হয়েছে। আরও পঞ্চাশ হাজার তৈরি করা হবে। প্রত্যেকটি গোষ্ঠীকে ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর দেওয়া হবে। তিনমাসের মধ্যেই এই দু লক্ষ গোষ্ঠী পুরোদমে কাজ শুরু করে দেবে বলে জানা যাচ্ছে। এই বিষয়ে এখনও এগিয়ে আছে জলপাইগুড়ি। এখানকার সমস্ত স্বনির্ভর গোষ্ঠীর (Self Help Group) ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে রাজ্যের স্ব-রোজগার কর্পোরেশনের লিমিটেডের (Self Employed Corporation Ltd)তৈরি পোর্টালের সংযুক্তিকরণ সম্পন্ন হয়েছে বলে জানা যাচ্ছে।

 

spot_img

Related articles

কাবুলের হাসপাতালে পাকিস্তানি বিমান হামলা, মৃত অন্তত ৪০০!

রাতের অন্ধকারে ভয়ঙ্কর হামলা চালাল পাকিস্তান(Pakistan air strike in Afghanistan)! নিমেষের মধ্যেই হাসপাতালে মৃত্যু ৪০০ জনের, আহত ২৫০-র...

প্লেব্যাক ছাড়তে চলেছেন শ্রেয়া! বড় সিদ্ধান্তের পথে বঙ্গতনয়া

অরিজিৎ সিংয়ের পর এবার কি শ্রেয়া ঘোষালও (Shreya Ghoshal) প্লেব্যাক জগতকে বিদায় জানাতে চলেছেন? গায়িকার সাম্প্রতিক এক মন্তব্যে...

পহেলগামের রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কিত পর্যটকরা

জম্মু-কাশ্মীরের পহেলগামের (Pahelgam, Jammu and Kashmir) লারিপোরা এলাকার এক রিসর্টে সোমবার রাতে আগুন লেগে যায়। গভীর রাতে রিসর্টের...

আজ বিকেলে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, চমক ঘিরে জল্পনা রাজনৈতিক মহলে

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। সোমবার একপ্রস্থ প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাম...