Sunday, May 17, 2026

বিধানসভা ভোটের আগে নেশার রমরমা ত্রিপুরায়! উদ্ধার লক্ষ লক্ষ টাকার ব্রাউন সুগার

Date:

Share post:

বিধানসভা ভোটের ঠিক মুখে নরেন্দ্র মোদি-অমিত শাহের রাজ্য বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন গুজরাতে বেআইনি টাকা ও মদের ছড়াছড়ি। এবার সামনে আলো আরও এক তথ্য। শিক্ষার বেহাল দশা, নেই কর্মসংস্থান। ফলে ত্রিপুরার অলিগলিতে নেশার রমরমা বেড়েই চলেছে। সেখান থেকে অপরাধ প্রবণতা। যা নিয়ে খোদ অসন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এবার আরেক বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন রাজ্যে উদ্ধার হল লক্ষ লক্ষ টাকার জাল নোট। আগামী বছরের শুরুর দিকেই ত্রিপুরায় বিধানসভা ভোট। তার আগে বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার, দেদার বেআইনি মদের কারবার, সেইসঙ্গে নতুন সংযোজন ব্রাউন সুগার।

ত্রিপুরাবাসী ও বিরোধীদের অভিযোগ, রাজ্যের যুবসমাজ নেশার কবলে পড়েছে। শাসকদল বিজেপির লোকেরা পুলিশ ও প্রশাসনের একাংশের মদতে এই নেশার কারবারের সঙ্গে যুক্ত। কিছুটা চাপে পড়ে ত্রিপুরা পুলিশ এই নেশা কারবারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাফল্যও পাচ্ছে।

গতকাল, শুক্রবার রাতে রাজ্যের রাজধানী আগরতলার ভিআইপি জোন এলাকায় গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে সাফল্য পেল এনসিসি থানার পুলিশ। আগরতলার পূর্ব বড়জলা এলাকার বাসিন্দা রতন দেবনাথের বাড়ি থেকে ১৪ প্যাকেট ব্রাউন সুগার সহ নগদ ২৩ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় রতন দেবনাথকে। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজার মূল্য আনুমানিক ৪০ লক্ষ টাকা বলে জানান এসডিপিও পারমিতা পাণ্ডে। ধৃত রতনের বিরুদ্ধে এনসিসি থানা এনডিপিএস ধারায় মামলা দায়ের করেছে। তাকে জেরা করে এই চক্রের বাকিদের খোঁজ করছে পুলিশ। বিধানসভা ভোটের আগে ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় ত্রিপুরা রাজ্য রাজনীতি।

আরও পড়ুন:মুর্শিদাবাদের ১৫ জন স্কুল সাব ইন্সপেক্টরদের নিজাম প্যালেসে তলব সিবিআইয়ের

 

Related articles

শিক্ষাক্ষেত্রে রাজ্যে বড় বদলের সম্ভাবনা, ফের পাশ-ফেল চালুর ইঙ্গিত বিধায়ক শঙ্করের

রাজ্যে সরকারের পরিবর্তন হতেই কি পাশ-ফেল ব্যবস্থা ফিরতে চলেছে? শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের (BJP MLA Shankar Ghosh)...

মোষের মাংস রফতানি করে দেশের আয় ৪ বিলিয়ান ডলার, বিজেপিকে ইলেক্টোরাল বন্ডে ৩০ কোটি অনুদান আল্লানা গ্রুপের!

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসে পূর্বতন ইউপিএ সরকারকে (UPA) “গোলাপি বিপ্লব” প্রচার এবং গবাদি পশু জবাইকে উৎসাহিত করার...

মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা

পূর্ব ঘোষণা মতোই রবিবাসরীয় সকাল থেকে মেট্রোর কাজের জন্য বন্ধ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম...

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...