Sunday, March 15, 2026

জ*ঙ্গিদের পৌঁছনোর আগেই কলকাতায় শুল্ক দফতরের জালে চারটি অত্যাধুনিক ড্রোন ও ক্যামেরা

Date:

Share post:

জ*ঙ্গি মদতপুষ্ট চোরাকারবারীরা চাইনিজ ড্রোন (Chinese drones) ব্যবহার করছে, যেগুলোর শব্দ খুবই কম এবং খুব উঁচুতে উড়তে পারে। এমনই মত শুল্ক দফতরের (Customs office) গোয়েন্দাদের। তাদের সেই আশঙ্কাকে সত্যি করে মধ্য কলকাতা (Kolkata) থেকে ড্রোন আর ক্যামেরা ধরা পড়ল শুল্ক দফতরের (Customs office) হাতে।শনিবার বিকেলে চারটি ড্রোন ও চারটি ক্যামেরা উদ্ধার করলেন শুল্ক দফতরের পিএন্ডআই সদর-এর গোয়েন্দারা।

সূত্র মারফত গোয়েন্দারা জানতে পারেন যে, চেন্নাই থেকে কলকাতায় একটি কুরিয়্যর সংস্থায় এসে পৌঁছেছে এই চিনা বস্তুগুলি। মধ্য কলকাতার আর এন মুখার্জি রোড (R N Mukherjee road) থেকে এক ব্যক্তির ওপর নজরদারি চালাতে থাকেন গোয়েন্দারা। ম্যাঙ্গো লেনের কাছে ওই ব্যক্তি জিনিসগুলি ফেলে দিয়ে পালায়। গোয়েন্দারা উদ্ধার করেন চারটি চিনা নজরদারি ড্রোন ক্যামেরা, যার দাম আনুমানিক ৬ লক্ষ টাকা। এই ক্যামেরাগুলি দিয়ে প্রত্যন্ত জায়গাতেও নজরদারি করা সম্ভব।

গোয়েন্দাদের মতে, এই ক্ষেত্রেও জ*ঙ্গিরা সেনা অথবা আধা সামরিক বাহিনীর সঙ্গে সরাসরি সংঘাতে যাওয়ার ছক কষেছিল। সেই কারণেই চিন থেকে সংগ্রহ করা হয় এই বস্তুগুলি। ইতিমধ্যেই কলকাতা (Kolkata) ও চেন্নাইয়ের দুটি কুরিয়ার সংস্থার সন্ধান পেয়েছেন গোয়েন্দারা। সেই সূত্র ধরেই কারা এগুলি চিন থেকে চোরাপথে নিয়ে এসে কাদের হাতে তুলে দিচ্ছিল, তার তদন্ত শুরু হয়েছে।

 

spot_img

Related articles

আলিপুরদুয়ারে আদিবাসী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা, প্রতিবাদে পথে তৃণমূল

আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার অন্তর্গত একটি গ্রামে ৬১ বছরের এক আদিবাসী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক...

রাজ্য প্রশাসনে বড় রদবদল: ৭ আইএএস অফিসারের বদলির নির্দেশ নবান্নের

রাজ্য প্রশাসনের বিভিন্ন স্তরে ফের এক দফা রদবদল করল নবান্ন। শনিবার রাজ্যের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতরের তরফে...

বিশ্বকাপ বয়কট বিতর্কে বিসিবি-পিসিবিকে কড়া বার্তা জয় শাহ-র !

কোনও বোর্ড বা দেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার চেয়ে বড় হতে পারে না, টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতেই বাংলাদেশ...

বড় কাছারিতে ভক্তিভরে পুজো, ৬০ ব্যবসায়ীর হাতে স্টলের চাবি তুলে দিলেন অভিষেক

২ বছরের মধ্যে প্রতিশ্রুতি রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিষ্ণুপুরের বড় কাছারি মন্দির সংলগ্ন দোকানপাট নতুনভাবে গড়ে দিলেন...