Wednesday, April 29, 2026

বকেয়া DA এর দাবি, কোঅর্ডিনেশন কমিটির অভিযান ঘিরে ধুন্ধুমার রাজপথ

Date:

Share post:

বকেয়া DA এর দাবিতে কোঅর্ডিনেশন কমিটির (Coordination Committee) বিধানসভা অভিযান ঘিরে ধর্মতলায় (Esplanade)ধুন্ধুমার। বকেয়া মহার্ঘ ভাতার (DA-Dearness Allowance) দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চের সদস্যরা মিছিল করে এগোতে গেলে রানী রাসমণি অ্যাভেনিউ (R R Avenue)তাঁদেরকে আটকে দেয় পুলিশ। কিন্তু কোনভাবেই তাঁরা পুলিশের সঙ্গে সহযোগিতা করতে চাননি বলে অভিযোগ। উল্টে ব্যারিকেড ভেঙ্গে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে বচসা, হাতাহাতিতে জড়িয়ে পড়েন তাঁরা।

ডিএ-র (DA-Dearness Allowance) দাবিতে এদিন বিধানসভা (WB Assembly) অভিযান করেন রাজ্য সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চ। পুলিশের ব্যারিকেড ভেঙে বেশ কিছু রাজ্য সরকারি কর্মচারী বিধানসভার দিকে ছুটতে থাকেন। উত্তেজনা ছড়ায় ধর্মতলা চত্বরে। এরপর সেই আঁচ গিয়ে পড়ে বিধানসভা চত্বরে। বিধানসভার মূল ফটকের সামনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বুধবার দুপুরে। ডিএ মামলার শুনানি নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। সব জটিলতা কাটিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করছে রাজ্য সরকার।আগামী ৩০ নভেম্বরের মধ্যে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ করতে হবে। আর সেই পরিস্থিতিতে এইভাবে ব্যস্ত দিনে প্রকাশ্য দিবালোকে বিক্ষোভ করে কার্যত সাধারণ মানুষকেই হয়রান করার চেষ্টা হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। সরকারি কর্মচারীদের ২৭ টি সংগঠনের যৌথ মঞ্চের বিধানসভা অভিযানকে কেন্দ্র করে উত্তাল মহানগরী। লেনিন মূর্তির পাদদেশে জমায়েতের পর আন্দোলনকারী কর্মীরা বিধানসভার গেটের দিকে এগিয়ে এলে পুলিশ তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করে। যদিও পুলিশের বিরুদ্ধে মারধোরের অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা।

 

Related articles

ভোটারদের উপর লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনী: ছাড় পেল না মহিলা থেকে শিশু!

বাংলায় ভয়মুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানিয়ে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী বাংলায় মোতয়েন করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয়...

গণতন্ত্রের উৎসবে সামিল সৌরভ থেকে ঝুলন, ভোট নিয়ে কী বললেন মহারাজ?

বুধবার সকাল থেকেই শুরু হয়েছে রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। সাধারণ মানুষের মতোই গণতন্ত্রের উৎসবে সামিল খেলার মাঠের তারকারাও।...

ভোট দিতে না পেরে আত্মহত্যার হুমকি কৃষ্ণনগরের গাড়ি চালকদের!

নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে যখন বারবার আশ্বাস দিচ্ছে নির্বাচন কমিশন (Election Commission), ঠিক তখনই কৃষ্ণনগরে (Krishnanagar) সামনে...

মিতার পাশে মিতালি: অ্যাম্বুল্যান্সে ভোট দিতে গেলেন আহত তৃণমূল সাংসদ

আরামবাগে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতা বাগের সমর্থনে অসুস্থ শরীরে অ্যাম্বুল্যান্সে করে ভোট দিতে গেলেন তৃণমূল সাংসদ মিতালী বাগ।...