Saturday, May 16, 2026

দার্জিলিং পুরসভা হাতছাড়া হচ্ছে হামরো পার্টির! অনিতের বিরুদ্ধে ক্ষোভ অজয়ের

Date:

Share post:

সদ্য দল গড়ে দার্জিলিং পুরসভার ভোটে জিতেছিল হামরো পার্টি। কিন্তু এখন ক্ষমতা টিকিয়ে রাখতে পারছে না তারা। সম্প্রতি হামরো পার্টি (Hamro Party) ছেড়ে প্রমোস্কার ব্লোন ও ভূপেন্দ্র ছেত্রী ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চায় যোগ দেন। ফলে দুর্বল হয়ে পড়েছে অজয় এডওয়ার্ডের দল। এখন দুই তৃণমূল কাউন্সিলরের সমর্থন নিয়ে পুরসভা ভোট গঠন করতে পারে অনিত থাপার (Anit Thapa) ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার (BGPM)।

দার্জিলিং পুরসভার ৩২টি আসনের মধ্যে ১৮টি আসন পায় হামরো পার্টি, ৯টি আসন পায় অনিত থাপার BGPM, তিনটি আসন পায় বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা (GJM)। তৃণমূল পায় দুটি আসন। কিন্তু ৬ কাউন্সিলর ইতিমধ্যে দল ছড়ায় ১২ টি আসন রয়েছে হামরো পার্টির। এই পরিস্থিতিতে তৃণমূলের দুই কাউন্সিলর অনিত থাপার দলকে সমর্থন জানাবেন বলে ঘোষণা করেছেন। এই পরিস্থিতিতে বোর্ড গঠন করতে পারে BGPM।

অজয় এডওয়ার্ডের (Ajoy Edwards) অভিযোগ, তাঁর দলের কাউন্সিলর কিনে পুরসভা দখলের চেষ্টা চলছে। হামরো পার্টির নেতা সরাসরি কাঠগড়ায় তুলেছেন গোর্খাল্যান্ড টেরিটোরিয়্যাল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ (GTA)-এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অনিত থাপাকে। অজয় এডওয়ার্ডের অভিযোগ, তাঁর দলের কাউন্সিলরদের লক্ষাধিক টাকা-সহ শিলিগুড়িতে একটি করে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন অনিত। পরিবর্তে তাঁর তরে যোগ দিতে বলেছেন BGPM প্রধান।

তবে অজয়ের অভিযোগ উড়িয়ে বিজিপিএম দলের মুখপাত্র শক্তিপ্রসাদ শর্মা বলেন, “আমরা কোনও দল ভাঙতে যাব কেন? হতাশা থেকে অজয় এসব বলছেন। ওর নেতৃত্ব দেওয়ার ক্ষমতাই নেই বলে দলে কেউ থাকতে চাইছেন না।”

 

 

 

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...