Saturday, April 4, 2026

বিরাট ধাক্কা ব্রাজিল শিবিরে, চোটের জন‍্য গ্রুপ পর্বের ম‍্যাচে নেই নেইমার : রিপোর্ট

Date:

Share post:

বিশ্বকাপের প্রথম ম‍্যাচে সার্বিয়ার সঙ্গে দুরন্ত জয়ের পরই বড় ধাক্কা ব্রাজিল শিবিরে। দ্বিতীয় ম‍্যাচ অর্থাৎ সুইজারল্যান্ড ম‍্যাচ থেকে ছিটকে গেলেন নেইমার জুনিয়র। এমনটাই খবর বিদেশি সংবাদসংস্থা গুলোর। বৃহস্পতিবার রাতে সার্বিয়ার বিরুদ্ধে ৮০ মিনিটে চোট পান নেইমার। গোড়ালিতে লাগে তাঁর।

 

এদিন বিদেশি সংবাদসংস্থা গুলোর খবর অনুযায়ী, গ্রুপের বাকি দু’টি ম্যাচে খেলতে পারবেন না নেইমার। অর্থাৎ ব্রাজিল যদি প্রি-কোয়ার্টার ফাইনালে ওঠে, তাহলে সেই ম‍্যাচ দিয়ে মাঠে নামতে পারবেন নেইমার। ”

ব্রাজিল গ্রুপ পর্যায়ে পরের দুই ম্যাচ খেলবে সুইজারল্যান্ড বিরুদ্ধে ২৮ নভেম্বর এবং ক্যামেরুনের বিরুদ্ধে ৩ ডিসেম্বর।

এদিকে এদিন ব্রাজিল দলের ডাক্তার নেইমারের চোট নিয়ে বলেন, “শুক্রবার দুপুরে নেইমার এবং দানিলোর এমআরআই করা হয়েছে। দু’জনেরই লিগামেন্টে চোট রয়েছে। আপাতত মাথা ঠান্ডা রেখে প্রতিদিন ওদের পর্যবেক্ষণ করা হবে। বাকি প্রতিযোগিতায় যাতে ওরা খেলতে পারে, তার আপ্রাণ চেষ্টা করা হবে।”

আরও পড়ুন:আগামিকাল হায়দরাবাদের মুখোমুখি এটিকে মোহনবাগান

 

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...