Saturday, March 14, 2026

লড়াই শেষ, প্রয়াত বলিউড অভিনেতা বিক্রম গোখলে

Date:

Share post:

মৃ*ত্যুর সঙ্গে পাঞ্জা শেষ। প্রয়াত বলিউডের বর্ষীয়ান অভিনেতা বিক্রম গোখলে (Bikram Gokhle)। মৃ*ত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। সম্প্রতি গুরুতর (Critically Ill) অসুস্থ হয়ে পুনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বিক্রম গোখলে। শারীরিক অবস্থার অবনতির কারণে ভেন্টিলেশনে (Ventilation) ছিলেন। চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন বলে খবর এসেছিল হাসপাতাল সূত্রে। কিন্তু শেষরক্ষা হল না।

গতকাল, শুক্রবার ফের শারীরিক অবস্থার অবনতি হওয়া শুরু হয় তাঁর। চিকিৎসকদের অনেক প্রচেষ্টা সত্ত্বেও মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। আজ, শনিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিক্রম গোখলে। সন্ধ্যায় পুনের বৈকুন্ঠ শ্বশ্মানে তাঁর শেষকৃত্য (Funeral) সম্পন্ন হবে বলে জানা যাচ্ছে।

বিক্রম গোখলে ছিলেন বলিউডের অত্যন্ত পরিচিত মুখ। তাঁর ফিল্মি কেরিয়ার দীর্ঘ। বহু হিন্দি সিনেমায় জনপ্রিয় তারকাদের সঙ্গে একই পর্দায় দেখা গিয়েছিল তাঁকে। পারওয়ানা, হাম দিল দে চুকে সনম, খুদা গাওয়াহ, অগ্নিপথের মত সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জিতেছিলেন বিক্রম গোখলে। তাঁর মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে।

spot_img

Related articles

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...