Wednesday, June 24, 2026

ফের বড় সিদ্ধান্ত বিসিসিআইয়ের, ছেঁটে ফেলা হল বিরাটদের এই কোচকে

Date:

Share post:

একের পর এক সিদ্ধান্ত নিয়ে ছলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে রোহিত শর্মাদের লজ্জাজনক হারের পর বরখাস্ত করা হয়েছিল জাতীয় নির্বাচক কমিটিকে। আর এবার ছেড়ে দেওয়া হল ভারতীয় দলের সাপোর্ট স্টাফ তথা মনোবিদ প্যাডি আপটনকে। তাকে আর না রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

জানা যাচ্ছে, ভারতীয় দলের মনোবিদ প্যাডি আপটনের সঙ্গে নতুন করে আর চুক্তি করবে না বোর্ড। টি-২০ বিশ্বকাপে আপটনের চুক্তি শেষ হয়। আপটনকে বেছে নিয়েছিলেন কোচ রাহুল দ্রাবিড়। এক সর্বভারতীয় সংবাদসংস্থার খবর অনুযায়ী, ভারতীয় দলের মনোবিদ আপটনের চুক্তির মেয়াদ বাড়ায়নি বিসিসিআই। সূত্রের খবর আপটনের কাজে খুশি নয় ভারতীয় ক্রিকেট বোর্ড।

কোচ রাহুল দ্রাবিড়ের অনুরোধে গত জুলাই মাসে আপটনকে নিয়োগ করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বাংলাদেশ সফরেও তাঁকে পাঠানো হচ্ছে না ভারতীয় দলের সঙ্গে।

ভারতীয় দলের সঙ্গে এটি ছিল আপটনের দ্বিতীয় ইনিংস। এর আগে তিনি গ্যারি কার্স্টেনের সঙ্গে কাজ করেছিলেন যখন ভারত ২০১১ সালে বিশ্বকাপ জিতেছিল।

আরও পড়ুন:চোট নিয়ে কী বললেন নেইমার?

 

Related articles

বৈভবের জন্য ভিন্ন সাজঘর! ভাইয়ের ব্যাটে তাণ্ডব: ক্রিকেটে নতুন সূর্যবংশী অধ্যায়

ভারতীয় ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত নাম বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। মাত্র ১৫ বছর বয়সেই জাতীয় টি২০ দলের দরজায়...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় আহতদের দেখতে এসএসকেএমে মুখ্যমন্ত্রী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ের ঘটনায় আহতদের দেখতে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

উইকেন্ডে বন্ধ চিংড়িঘাটা ফ্লাইওভার, বিজ্ঞপ্তি জারি লালবাজারের

কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের (Orange Line of Kolkata Metro)কাজের জন্য জুন এবং জুলাই মাসে দুদিন ট্রাফিক নিয়ন্ত্রণের সিদ্ধান্ত...

মিড ডে মিলে ডিমের দাবি থেকে ‘উপযুক্ত’র ব্যাখ্যা চেয়ে গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন কুণালের

কলকাতার সরকারি স্কুলে মিড ডে মিলে দায়িত্ব দেওয়া হচ্ছে ইসকনকে। ফলে সেই পাতে পড়বে না ডিম। বুধবার, বিধানসভার...