Thursday, June 4, 2026

নেইমারকে কটাক্ষ, পাল্টা দিলেন রাফিনহা, বললেন, ব্রাজিলিয়ানরা চায় নেইমারের পা ভাঙুক

Date:

Share post:

বিশ্বকাপে সার্বিয়ার বিরুদ্ধে চোট পেয়ে গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছেন নেইমার। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে গোড়ালিতে চোট পান তিনি। এরপরই জানা যায়, গ্রুপ পর্বে বাকি দুই ম‍্যাচ সুইজারল্যান্ড এবং ক‍্যামেরুনের বিরুদ্ধে পাওয়া যাবে না তাকে। একেবারে শেষ ষোলোর ম‍্যাচ থেকে মাঠে নামতে পারবেন নেইমার। আর এরপরই নিজের সোশ্যাল মিডিয়ায় বিরাট বার্তা দেন নেইমার।

সোশ্যাল মিডিয়ায় এই চোটকে জীবনের কঠিনতম উল্লেখ করে তাঁর ভক্তদের বিশ্বাস রাখতে বলেছেন নেইমার জুনিয়র। আবার সুযোগ পেলে তিনি ব্রাজিলেই জন্মগ্রহণ করতে চান বলেও মন্তব্য করেন তিনি। কিন্তু তাঁল এই পোস্টের পরই ব্রাজিলিয়ান ভক্তরা বাজে মন্তব্য করেছেন নেইমারকে। করা হচ্ছে কটাক্ষও। আর এতেই চটেছেন নেইমারের সতীর্থ রাফিনহা। নেইমারের সমালোচনার পাল্টা জবাব দিলেন তিনি।

এদিন রাফিনহা লেখেন, “নেইমারের ব্রাজিলে জন্মানো ভুল হয়েছে। আর্জেন্তিনার ভক্তরা মেসিকে ঈশ্বরের চোখে দেখে, রোনাল্ডোকে পর্তুগিজরা রাজা মনে করে। আর ব্রাজিলিয়ানরা চায় নেইমারের পা ভাঙুক। কী নির্মম ব্যাপার! নেইমারের বড় ভুল হয়েছে ব্রাজিলে জন্মানো। এই দেশ তাঁর প্রতিভার যোগ্য নয়।”

আরও পড়ুন:তিউনিসিয়াকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল অস্ট্রেলিয়া

 

Related articles

তোলাবাজি, জমিদখল-সহ একাধিক অভিযোগ! বহিষ্কৃত বিধায়ক সন্দীপনের বিরুদ্ধে থানায় নালিশ প্রিয়াঙ্কার

সকালে বিক্ষোভ প্রদর্শনের পরে তৃণমূলের (TMC) বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার (Sandipan Saha) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি...

আদি-নব্য দ্বন্দ্বে উত্তপ্ত টলিপাড়া! টেকনিশিয়ান্স স্টুডিও চত্বরে ইট-ডিমবৃষ্টি

টলিপাড়ার সাংগঠনিক কাঠামোয় পরিবর্তনের কথা ঘোষণা করতেই উত্তপ্ত হয়ে উঠল টলি পাড়ার টেকনিশিয়ান্স স্টুডিও চত্বর (Technicians Studio)। বুধবার...

তাজপুরে নয়, আদানিকে নিয়ে দাদনপাত্রবাড়ে সমুদ্র বন্দর তৈরির প্রস্তুতি: মুখ্যমন্ত্রী

বুধবার আদানি গোষ্ঠীর অন্যতম কর্ণধার করণ আদানির সঙ্গে সমুদ্র বন্দর নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই...

IND vs AFG: চোটের ধাক্কায় ছিটকে গেলেন কোহলি! বিকল্প হতে পারেন কারা?

আইপিএলের পরই চোটের সমস্যায় বিরাট কোহলি(Virat Kohli )। আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে সম্ভবত খেলতে পারবেন না বিরাট কোহলি।...