Friday, June 5, 2026

শান্তনু-কন্যার MBBS-এ ভর্তি নিয়ে পোস্ট! পাল্টা সুকান্তকে আইনি পদক্ষেপে হুঁশিয়ারি TMC সাংসদের

Date:

Share post:

রাজনৈতিক এজেন্ডা নেই। এবার ব্যক্তিগত বিষয় নিয়ে রাজ্যের শাসকদলকে আক্রমণ করছেন বিজেপি (BJP) নেতৃত্ব। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) অভিযোগ, “২০২০ সালে নিট পাশ না করেই এমবিবিএস-এ ভর্তি হন তৃণমূলের রাজ্য সভাপতি সাংসদ শান্তনু সেনের মেয়ে সৌমিলি সেন”। পাল্টা কন্যার কয়েকটি শংসাপত্র টুইট করে (Shantanu Sen) আইনি পদক্ষেপের হুঁশিয়ারি শান্তনু সেনের।

এখন MBBS-এ ভর্তি হতে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় বসতে হয়। সেই পরীক্ষায় পাশ করে ডাক্তারি পড়ার সুযোগ পাওয়া যায়। রাজ্যসভার তৃণমূল সাংসদ ডাক্তার শান্তনু সেনের মেয়ে সৌমিলিও MBBS-এ ভর্তি হয়েছেন। কিন্তু এদিন তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে টুইট (Tweet) করেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর অভিযোগ, নিট (NEET) পাশ না করেই এমবিবিএস-এ ভর্তি হন শান্তনু সেনের কন্যা সৌমিলি। শুধু তাই নয়, ভর্তির ফর্মে তথ্য গোপন করা হয়েছে বলেও অভিযোগ করেন সুকান্ত। এর কিছুক্ষণের মধ্যেই সৌমিলির তিনটি শংসাপত্র টুইট করেন তৃণমূল সাংসদ। লেখেন, “রাজনীতির মধ্যে পরিবার ও সন্তানদের টেনে আনার আদর্শ উদাহরণ। রাজনৈতিকভাবে এঁটে উঠতে না পারায় ব্যক্তিগত আক্রমণ ও বরাবরই খুব মেধাবী। NEET পাস না করলে কেউ এমবিবিএস-এ ভর্তি হতে পারে না।” টুইটেই আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারিও দিয়েছেন শান্তনু। এর আগে, মন্ত্রী অখিল গিরির পুত্র সুপ্রকাশের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। এর জেরে বিরোধী দলনেতার কাছে আইনি নোটিশ পাঠিয়ে জবাব চেয়েছেন সুপ্রকাশ গিরি (Suprakash Giri)। মানহানি মামলা করা হবে বলে জানানো হয়।

 

 

Related articles

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...

বিজেপির উচ্ছেদ অভিযান! ধ্বংস হকারদের জীবন-জীবিকা! রাস্তায় সর্বহারারা 

কলকাতায় মঙ্গলাহাট বা হাতিবাগান, জেলা স্তরে কোচবিহার বা কাকদ্বীপ— ছবিটা মোটের ওপর একই। নয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার...