Thursday, May 28, 2026

জঙ্গি নিয়ে সতর্ক থাকা-সহ একগুচ্ছ নির্দেশিকা জারি শেখ হাসিনার

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা : জঙ্গি ইস্যুতে সতর্ক থাকা-সহ একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে রোববার অনুষ্ঠিত সরকারের সর্বোচ্চ কর্তা সচিবদের সভায় এসব নির্দেশনা দেন তিনি। সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

প্রধানমন্ত্রীর অন্য নির্দেশগুলো হলো- খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে করণীয় নির্ধারণ, আমদানি ইস্যুতে ব্যয় সংকোচন, প্রকল্প বাস্তবায়নে ফিজিবিলিটি স্টাডি ঠিকভাবে করা, কৃষির উৎপাদন বৃদ্ধি, তথ্য-প্রযুক্তি কাজে লাগিয়ে আয় বৃদ্ধি, রেমিট্যান্স বাড়ানোর বিষয়ে পদক্ষেপ গ্রহণ, বাজার দর নিয়ন্ত্রণ, ভূমির ই-রেজিট্রেশন ইস্যু ও সুশাসনের ওপর জোর দেয়া।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, জঙ্গি বিষয়ে বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে। কারণ পার্বত্য চট্টগ্রামে পুলিশ কিছু জঙ্গিকে ডিটেক্ট করেছে এবং তার মধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। বাকি কিছুসংখ্যক পালিয়ে গেছে।
‘তাদেরকে ট্রাক করে ধরা ও জনগণকে সতর্ক করে দেয়া এবং তারা যেন কোনোভাবেই কারও কোনো শেল্টার বা সহায়তা বা কোনো আর্থিক বেনিফিট নিতে না পারে সেদিকে সবাইকে দৃষ্টি রাখার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।’
সম্প্রতি আদালত চত্বর থেকে দুই জঙ্গি পালিয়ে যাওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘বুধবার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সভায় বিষয়টি আলোচনা করে অনেক ইনিশিয়েটিভ নেয়া হয়েছে।

 

Related articles

নবী-সুব্রতদের তুলে আনার কারিগর, প্রয়াত বাংলার ফুটবলের ‘দ্রোণাচার্য’

প্রয়াত হলেন বর্ষীয়ান ফুটবল কোচ মুরারী শূর(Murari Sur)। সুব্রত ভট্টাচার্য, রহিম নবিদের মত ফুটবলারের কোচ ছিলেন। মৃত্যুকালে বয়স...

জল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের ঘোষণা সিদ্দারামাইয়ার: আজই যাচ্ছন দিল্লি, জানালেন পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম!

সব জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার প্রাতঃরাশের টেবিলে কর্নাটকের (Karnataka) মুখ্যমন্ত্রী পদে ইস্তাফার কথা ঘোষণা করলেন সিদ্দারামাইয়া (Siddaramaiah)। জানালেন...

সামার ক্যাম্পে মর্মান্তিক মৃত্যু! স্কুলের সুইমিং পুলে ডুবে প্রাণ গেল ছাত্রের

এক বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলে ষষ্ঠ শ্রেণীর ছাত্রের মর্মান্তিক মৃত্যু। ঘটনাটি ঘটেছে আসানসোলের সেন্ট ভিনসেন্ট স্কুলে (St. Vincent's...

ভাঙা হবে না লেকটাউনের মেসির মূর্তি, বিকল্প ভাবনা সরকারের

লেকটাউনে মেসির মূর্তি(Messi Statue) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সোমবার থেকেই মেসির সুবিশাল মূর্তি নিয়ে বিতর্ক শুরু...