Monday, June 22, 2026

অব্যাহত পারদের ওঠানামা! শীঘ্রই তিলোত্তমায় জাঁকিয়ে শীত

Date:

Share post:

নভেম্বরের শেষ সপ্তাহেও জাঁকিয়ে ঠান্ডা পড়েনি তিলোত্তমায়। ভোরের দিকে শীতের শিরশিরানি ভালোই অনুভূত হলেও বেলা বাড়লেই উধাও শীতের দাপট। অব্যাহত তাপমাত্রার ওঠানামা। রবিবার তাপমাত্রার পারদ খানিকটা নামলেও সোমবার ফের কলকাতার তাপমাত্রা সামান্য বাড়ল। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন:শীতের চাদর গায়ে মুড়ে রবিবার ব্যান্ডেল চার্চে ভিড় জমালেন মানুষ

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তবে শীতের আমেজ বজায় থাকবে সর্বত্র। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।তাহলে হাড়কাঁপানো শীতের আমেজ কবে আসবে?

হাওয়া অফিস বলছে, আর মাত্র কিছুদিনের অপেক্ষা। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত অনুভূত হবে। তবে ডিসেম্বর শুরুর আগেই রাজ্যের একাধিক জেলায় ১৪ ডিগ্রির নীচে নেমেছে পারদ। রবিবার পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া, পানাগড় (১৩.২ ডিগ্রি সেলসিয়াস), শ্রীনিকেতনের (১৩.৮ ডিগ্রি সেলসিয়াস) তাপমাত্রাও ছিল ১৪ ডিগ্রির নীচে।ব্যারাকপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। দিঘায় পারদ নেমেছিল ১৪.৫ ডিগ্রিতে। মুর্শিদাবাদ এবং বাঁকুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা রবিবার ছিল যথাক্রমে ১৪ ডিগ্রি এবং ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস।

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...