Thursday, May 28, 2026

নেইমার কবে মাঠে ফিরবেন? জবাবে কী বললেন তিতে?

Date:

Share post:

আজ বিশ্বকাপের দ্বিতীয় ম‍্যাচে নামছে ব্রাজিল। প্রতিপক্ষ সুইজারল্যান্ড। এই ম‍্যাচে পাওয়া যাবে না নেইমারকে। সার্বিয়া ম‍্যাচে চোট পাওয়ায় গ্রুপ পর্বের ম‍্যাচে পাওয়া যাবে না তাকে। তবে সদ‍্য নেইমার যে পায়ের ছবি পোস্ট করেছেন, তাতে প্রশ্ন উঠছে আদ‍ৌও বিশ্বকাপে খেলতে পারবেন কিনা তিনি। আর এবার এই নিয়ে মুখ খুললেন ব্রাজিলের কোচ তিতে। বললেন, আমি বিশ্বাস করি চোট সারিয়ে নেইমার দলে ফিরবে।

ম‍্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে তিতে বলেন,” আমি চিকিৎসক নই। বিশেষজ্ঞও নই। তবে আমি বিশ্বাস করি চোট সারিয়ে নেইমার ও দানিলো দলে ফিরবে। আবার ব্রাজিলের হয়ে খেলবে ওরা।”

ব্রাজিলের রিজার্ভ বেঞ্চ যথেষ্ট শক্তিশালী। নেইমার খেলতে না পারলেও তিতের হাতে পরিবর্ত ফুটবলার রয়েছে। তবে নেইমারের বিকল্প নেই বলেই জানিয়েছেন ব্রাজিলের কোচ। এই নিয়ে তিতে বলেন, “নেইমারের মতো ফুটবলাররা মাঠে অবিশ্বাস্য কিছু করে দেখাতে পারে। নেইমার আমাদের জন্য কী করেছে তা সবাই জানে। ওর বিকল্প পাওয়া কঠিন।”

 

Related articles

প্রশ্নপত্র ফাঁস, অনিয়ম, উদ্বেগ! পরীক্ষা-দুর্নীতি নিয়ে কেন্দ্রকে নিশানা অভিষেকের

প্রশ্নফাঁস, অনিয়ম, উদ্বেগ, অনিশ্চয়তা আর বিশ্বাসঘাতকতা। এই পঞ্চবাণে দেশের যুবসমাজকে বিদ্ধ করে চলেছে বিজেপি (BJP)। একের পর এক...

ফিফা বিশ্বকাপের মঞ্চে বাঙালি, গুরুত্বপূর্ণ দায়িত্বে হুগলির স্নেহাংশু

ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup) মঞ্চে সুযোগ পেলেন এক বাঙালি। রেফারি বা সহকারী রেফারি নয়,ফিফার ভলান্টিয়ার হিসেবে নির্বাচিত...

অন্নপূর্ণা যোজনার ফর্মে কেন গোটা পরিবারের তথ্য চাওয়া হয়েছে? প্রশ্ন কুণালের

লক্ষ্মীর ভাণ্ডারের বিকল্প নয় অন্নপূর্ণা যোজনা তা বলাই বাহুল্য। কথা ছিল ১ জুন থেকে লক্ষ্মীর ভাণ্ডারের ১৫০০ টাকার...

মন সম্মতি দিচ্ছে না! দলনেত্রীকে চিঠি দিয়ে তৃণমূলের জাতীয় মুখপাত্রের পদ ছাড়লেন শান্তনু

কাকলি ঘোষদস্তিদার, সুশান্ত ঘোষ (Sushanta Ghosh), অরূপ চক্রবর্তীর (Arup Chakrabotry) পরে তালিকা দীর্ঘ হচ্ছে। “আমার মন আর কোনও...