Tuesday, March 17, 2026

গাড়িতে বসে মুখ্যমন্ত্রীর বোন, ক্রেন দিয়ে টানতে টানতে নিয়ে গেল পুলিশ

Date:

Share post:

গাড়িতে বসে রয়েছেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডির(YS Jaganmohan Reddy) বোন ওয়াই এস শর্মিলা(YS Sharmila), আর সেই গাড়ি ক্রেন দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে পুলিশ। মঙ্গলবার সকালে ঠিক এই ঘটনার সাক্ষী থাকল তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের(KC Rao) বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন শর্মিলা যারগ জেরে এভাবেই তাঁকে ধরে নিয়ে গিয়ে আটক করে তেলেঙ্গানা পুলিশ(Telengala Police)।

তেলেঙ্গানার সরকার ও শাসকদল টিআরএসের(TRS) বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ কর্মসূচি জারি রেখেছেন শর্মিলা। তাঁর রাজনৈতিক দলের নাম ওয়াই এস তেলেঙ্গানা পার্টি। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে সাড়ে তিন হাজার কিলোমিটার পদযাত্রা করেছেন শর্মিলা। গত সোমবার শর্মিলার দল এবং তেলেঙ্গানার শাসক দল টিআরএস-এর সমর্থদের মধ্যে হাতাহাতি হয়। যার জেরে শর্মিলাকে আটক করে তেলেঙ্গানা পুলিশ। এরপর মঙ্গলবার সকালে সমর্থকদের সঙ্গে মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের বাসভবনের দিকে মিছিল করে এগোতে যান শর্মিলা। গাড়ি চালাচ্ছিলেন শর্মিলা নিজেই। প্রথমে সেই মিছিলে বাধা দেয় পুলিশ। তবে মিছিল থেকে পিছু হঠতে নারাজ ছিলেন শর্মিলা। এই পরিস্থিতে পুলিশ ক্রেন নিয়ে এসে শর্মিলার গাড়ি টানতে টানতে থানায় নিয়ে যায়। তখন গাড়ির ভিতরেই ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর বোন। তাঁকে এস আর নগর থানায় নিয়ে যাওয়া হয়।

গোটা ঘটনায় রীতিমত উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশ যখন শর্মিলার গাড়ি উঠিয়ে নিয়ে যাচ্ছিল, সেই সময় তাঁকে ঘিরে ছিলেন তাঁর সমর্থকরা। থানাতেও ভিড় করেন তাঁরা। চলে সরকার বিরোধী শ্লোগান। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

spot_img

Related articles

Vote for Bangla, ২২৬-এর বেশি আসন পেয়ে জিতব: ২৯১ কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করে টার্গেট বাঁধলেন মমতা

সব মনীষীদের স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হবে পরিচালককে! কেন বললেন জিতু, টলিপাড়ায় ফের বিতর্ক

মঙ্গলের সকাল থেকে বিনোদন জগতের বিতর্কের শিরোনামে অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। শ্যুটিং সেটে দুর্ব্যবহার, চড়া পারিশ্রমিকের বায়নাক্কার...

রমজান মাসে নারকীয় কাণ্ড, হামলার ঘটনায় গর্জে উঠলেন রশিদ-নবীনরা

রমজানের সময় আফগানিস্তানের হাসপাতালে বোম আক্রমণ পাকিস্তানের। প্রায় ৪০০ জন মানুষ নিহত। দেশের মানুষের এই মর্মান্তিক পরিণতি দেখে...

অপসারিত মিনা বদলি তামিলনাড়ুতে! নন্দিনী চক্রবর্তীকে কোথায় পাঠানো হল?

বিজেপির নির্দেশে প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার স্বরাষ্ট্র...