Thursday, May 14, 2026

ভূপতিনগর বিস্ফোরণকাণ্ড, ঘটনাস্থলে ফরেন্সিক টিম

Date:

Share post:

ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে নতুন মোড়। বাজি কারখানায় কর্মীদের ধূমপানের সময় দুর্ঘটনা, দাবি নিহত নেতার স্ত্রী। কিন্তু ঝলসানো তিনটি দেহ কেন ঘটনাস্থল থেকে দূরে তিন জায়গায়? মেলেনি জবাব। আজ রবিবার ঘটনাস্থলে যাচ্ছে ফরেন্সিক টিম।

ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার এবং আধ কিলোমিটার দূর থেকে দু’জনের দেহ উদ্ধার করা হয়। ৪০ ফুট উঁচু গাছের উপর পৌঁছে গিয়েছে পোশাক। বাড়ি থেকে ২০ মিটার দূরে এখনও পড়ে রয়েছে ফ্যানের ব্লেড।বিস্ফোরণের প্রকৃত কারণ ঠিক কী, তা নিয়ে অভিযুক্তের স্ত্রীর চাঞ্চল্যকর বয়ান ঘিরে একাধিক প্রশ্ন ভিড় করেছে। বাজি তৈরির আদৌ কি লাইসেন্স ছিল অভিযুক্তের? বাজি তৈরির জন্য কী এমন মশলা বাড়িতে মজুত ছিল তাতে এমন শক্তিশালী বিস্ফোরণ ঘটল? পুরো বিষয়টি খতিয়ে দেখবে ফরেন্সিক টিম।

ক্ষুব্ধ স্থানীয়রা। শনিবার থেকে রবিবার সকাল পর্যন্ত বহু মানুষ বিস্ফোরণস্থলে ঘোরাফেরা করেছেন। তা সত্ত্বেও ঘটনাস্থল কেন উন্মুক্ত, সেই প্রশ্ন তুলছেন এলাকার বেশ কয়েকজন। তার ফলে প্রমাণ লোপাটের সম্ভাবনা একেবারে এড়িয়ে যাওয়া যাচ্ছে না।

Related articles

উচ্চমাধ্যমিকে জেলাভিত্তিক সাফল্যের শীর্ষে পূর্ব মেদিনীপুর, প্রথম দশে কলকাতাও 

বৃহস্পতিবার সকালে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত (HS Result) হতে দেখা গেল জেলাভিত্তিক পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (East...

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...